Sarfaraz Khan Century: কিছুতেই ভাঙছে না নির্বাচকদের ঘুম, বিধ্বংসী সেঞ্চুরিতে ঝাঁকুনি দিলেন সরফরাজ!

Sarfaraz Khan Century: টি-২০ ক্রিকেটে প্রথম শতরান করলেন সরফরাজ খান। বিধ্বংসী ব্যাটিংয়ে মেহফিল লুটলেন তিনি। ইতিমধ্যে গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।

Sarfaraz Khan Century: টি-২০ ক্রিকেটে প্রথম শতরান করলেন সরফরাজ খান। বিধ্বংসী ব্যাটিংয়ে মেহফিল লুটলেন তিনি। ইতিমধ্যে গোটা দেশজুড়ে প্রশংসার বন্যা বইতে শুরু করেছে।

author-image
Koushik Biswas
New Update
Sarfaraz Khan

শতরান করলেন সরফরাজ খান

Sarfaraz Khan: টি-২০ ক্রিকেটে প্রথম শতরান করলেন সরফরাজ খান। মঙ্গলবার (২ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) অসমের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ক্রিকেট দল। লখনউয়ে আয়োজিত এই ম্য়াচে সরফরাজ় ৪৭ বলে নিজের শতরান পূরণ করলেন।

Advertisment

প্রায় বছর দুয়েক পর ফের টি-২০ ক্রিকেটে কামব্যাক করলেন ভারতের এই ২৮ বছর বয়সি ক্রিকেটার। মুম্বই ইনিংসের ১৯.৫ ওভারে তিনি একটি সিঙ্গল নিয়ে তিন অঙ্কের রান স্পর্শ করলেন।

Sarfaraz Khan Injury: কপালে 'শনির দশা' এই ক্রিকেটারের! জোড়া সেঞ্চুরির পরও বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?

Advertisment

প্রথম শতরান টি-২০ ক্রিকেটে

ইতিপূর্বে, টি-২০ ক্রিকেটে সরফরাজ তিনটে হাফসেঞ্চুরি করেছেন। এরমধ্যে সর্বাধিক ৬৭ রান করেছিলেন তিনি। তবে এই প্রথমবার তাঁর ব্যাট থেকে ঝকঝকে শতরান বেরিয়ে এল।

Sarfaraz Khan Century: ভারতীয় দলে মিলছে না সুযোগ, ঘরোয়া টুর্নামেন্টেই সেঞ্চুরির বন্যা এই ক্রিকেটারের!

প্রসঙ্গত, মঙ্গলবার সরফরাজ তাঁর কেরিয়ারের ৯৭তম টি-২০ ম্য়াচ খেলতে নেমেছিলেন। ব্যাট হাতে নামতে না নামতেই তাঁর রণংদেহী মূর্তি দেখতে পাওয়া যায়। এই ইনিংসে তিনি ৮ চার এবং ৭ আকাশছোঁয়া ছক্কা মেরেছেন। অবশেষে ১০০ রানে তিনি অপরাজিত থাকেন। অটল বিহারী বাজপেয়ি একানা স্টেডিয়ামে আয়োজিত এই ম্য়াচে মুম্বইও ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২০ রান করে।

Sarfaraz Khan: ইংল্যান্ড সিরিজে ঠাঁই মেলেনি টিম ইন্ডিয়ায়, সুযোগ পেয়েই হাঁকালেন সেঞ্চুরি

বৈভবের শতরান

অন্যদিকে, মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬১ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংস উপহার দেন বৈভব সূর্যবংশী। তাঁর এই ইনিংসে ৭ চার এবং ৭ গগনচুম্বী ছক্কা রয়েছে। এই ম্য়াচে সকলের নজরই তাঁর উপর ছিল। ২০ ওভারে তিনি নিজের শতরান পূরণ করলেন। শেষ ওভারে বল করতে এসেছিলেন আর্শিন কুলকার্নি। প্রথম ডেলিভারিতে বাউন্ডারি হাঁকাতেই তিন অঙ্কের রান স্পর্শ করেন তিনি। আর সেটাও মাত্র ৫৮ বলে!

Sarfaraz Khan Weight Loss: কোন জাদুতে ১৭ কেজি ওজন ঝরালেন সরফরাজ? ফাঁস হল তাঁর ওয়েট লস জার্নি

সেঞ্চুরি হাঁকালেন দেবদত্ত পাডিক্কলও

একদিকে যখন ইডেন গার্ডেন্স মাতিয়ে দিচ্ছিলেন বৈভব সূর্যবংশী, অন্যদিকে অহমেদাবাদে দেখা গেল দেবদত্ত শো। তামিলনাড়ুর বিরুদ্ধে বিধ্বংসী শতরান হাঁকালেন পাডিক্কল। কর্নাটকের এই তরুণ ব্যাটার ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন। মাত্র ২৬ বলে তিনি অর্ধশতরানের চৌকাঠ স্পর্শ করেন। আর ৪৫ বলে হাঁকালেন দুরন্ত শতরান। শেষপর্যন্ত ১০২ রানে তিনি অপরাজিত থাকেন। এই ইনিংসটা বৈভব ১০ চার এবং ৬ ছক্কায় সাজিয়ে দিয়েছেন। আর এই ব্যাটিংয়ের সুবাদেই কর্নাটক ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৫ রান করে।

Sarfaraz Khan Syed Mushtaq Ali Trophy