/indian-express-bangla/media/media_files/2025/12/31/sarfaraz-khan-century-1-2025-12-31-14-12-52.jpg)
শতরান করার পর উল্লাস সরফরাজের
Sarfaraz Khan: চলতি বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) সরফরাজ খান দুর্দান্ত পারফরম্য়ান্স করছেন। গোয়ার বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে আরও একবার গর্জে উঠল সরফরাজের ব্যাট। চার নম্বরে নেমেছিলেন ব্যাট করতে। এরপর ব্যাট হাতে কার্যত তাণ্ডব চালালেন তিনি। মুম্বই সমর্থকরাও এই ম্য়াচটা যারপরনাই উপভোগ করেন। ৫০ ওভারের ফরম্য়াটে সরফরাজকে টি-২০ স্টাইলে ব্যাট করতে দেখা যায়। মাত্র ৫৬ বলে তিনি নিজের শতরান পূরণ করেন। এই ইনিংসে তিনি বাউন্ডারির তুলনায় ওভার বাউন্ডারি বেশি হাঁকিয়েছেন।
ধ্বংসলীলা চালালেন সরফরাজ
গোয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই শুরুটা একেবারে ভাল করতে পারেনি। মাত্র ১১ রানে আউট হয়ে গিয়েছিলেন অঙ্গকৃশ রঘুবংশী। এরপর যশস্বী জয়সওয়াল এবং মুশির খান দ্বিতীয় উইকেটে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। যশস্বী আউট হওয়ার পর সরফরাজ খান ক্রিজ়ে নামেন। আসতে না আসতেই তিনি চার-ছক্কার বন্যা বইয়ে দিতে শুরু করেন।
Sarfaraz Khan News Update: ব্যাট হাতে ফের গর্জন সরফরাজ়ের, IPL নিলামে 'প্যায়সা হি প্যায়সা'?
সরফরাজের সামনে একটা সময় গোয়ার বোলারদের নিতান্তই দিশেহারা দেখাচ্ছিল। মুশির খানের সঙ্গে তিনিও একটি অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে তোলেন। মুশির শেষপর্যন্ত ৬০ রান করে আউট হয়ে যান। কিন্তু, ভাই প্যাভিলিয়নে ফিরে গেলেও দাদা নিজের ব্যাটিং চালিয়ে যান। অবশেষে ৫৬ বলে তিনি নিজের শতরান পূরণ করলেন।
Sarfaraz Khan Century: কিছুতেই ভাঙছে না নির্বাচকদের ঘুম, বিধ্বংসী সেঞ্চুরিতে ঝাঁকুনি দিলেন সরফরাজ!
চার-ছক্কার বন্যা
এই ম্য়াচে শতরান করার পর সরফরাজ আরও বিধ্বংসী হয়ে ওঠেন। আরও আক্রমণাত্মক মেজাজে তাঁকে খেলতে দেখা যায়। শেষপর্যন্ত ৭৫ বলে তিনি ১৫৭ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিলেন। এই ইনিংসে তিনি ২০৯ স্ট্রাইক রেটে ৯ চার এবং ১৪ ছক্কা হাঁকিয়েছেন।
Sarfaraz Khan Injury: কপালে 'শনির দশা' এই ক্রিকেটারের! জোড়া সেঞ্চুরির পরও বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?
রানের পাহাড়ে চড়ল মুম্বই
গোয়ার বিরুদ্ধে আয়োজিত এই ম্য়াচে মুম্বই ক্রিকেট দল কার্যত রানের পাহাড় গড়ে ফেলেছে। নির্ধারিত ৫০ ওভারে তারা ৮ উইকেট হারিয়ে ৪৪৪ রান করে ফেলেছে। এই ম্য়াচ জিততে হলে গোয়াকে ৪৪৫ রান করতে হবে। যা আপাতদৃষ্টিতে অসম্ভব বলে মনে করা হচ্ছে। মুশির খান ছাড়া এই ম্য়াচে হাফসেঞ্চুরি করেছেন হার্দিক তামোরে। অন্যদিকে, অর্জুন তেন্ডুলকর ৮ ওভারে ৭৮ রান দিলেও কোনও উইকেট শিকার করতে পারেননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us