/indian-express-bangla/media/media_files/2025/05/18/Z76Wbx4jL7J6TMBCj1Hv.jpg)
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ফের নজর কাড়লেন সরফরাজ খান
Sarfaraz Khan: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy) ফের গর্জে উঠল সরফরাজ় খানের ব্যাট। অসমের বিরুদ্ধে বিধ্বংসী শতরানের পর কেরলের বিরুদ্ধেও সরফরাজ় ধামাকাদার ব্যাটিং করলেন। লখনউয়ের ইকানা স্টেডিয়ামে তিনি ৩ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ২০২৬ আইপিএল নিলামের ঠিক আগে সরফরাজ়ের এই আগুন ফর্ম ফ্র্যাঞ্চাইজ়িদের ভাবতে অবশ্যই বাধ্য করবে। আশা করা যেতে পারে, আসন্ন মিনি অকশনে সরফরাজ় খান মোটা অঙ্কের টাকা পেতে পারেন।
Sarfaraz Khan Century: কিছুতেই ভাঙছে না নির্বাচকদের ঘুম, বিধ্বংসী সেঞ্চুরিতে ঝাঁকুনি দিলেন সরফরাজ!
ফের গর্জে উঠল সরফরাজ়ের ব্যাট
কেরলের বিরুদ্ধে ১৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই অবশ্য শুরুটা ভাল করতে পারেনি। আয়ুশ মাহত্রে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর তিন নম্বরে ব্য়াট করতে নামেন সরফরাজ খান। মাঠে নামতে না নামতেই তিনি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) সঙ্গে জুটি বেঁধে কেরল বোলারদের কার্যত দুরমুশ করতে শুরু করেন।
Sarfaraz Khan Injury: কপালে 'শনির দশা' এই ক্রিকেটারের! জোড়া সেঞ্চুরির পরও বন্ধ টিম ইন্ডিয়ার দরজা?
দ্বিতীয় উইকেটে রাহানে এবং সরফরাজের মধ্যে ৮০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। রাহানে ১৮ বলে ৩২ রান করেন। এরপর ভিগনেশের বলে আউট হয়ে তাঁকে ফিরে যেতে হয়। অন্যদিকে, সরফরাজ অবশ্য বুঝেশুনে ব্যাট করছিলেন। তিনি ৪০ বলে ৫২ রান করেন। এই ইনিংসে তিনি মোট ৮ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন।
অসমের বিরুদ্ধে হাঁকিয়েছিলেন শতরান
ইতিপূর্বে সরফরাজ খান অসমের বিরুদ্ধে আয়োজিত ম্য়াচে মাত্র ৪৭ বলে শতরান হাঁকিয়েছিলেন। এই ইনিংসে তিনি ৮ শতরানের পাশাপাশি ৭ গগনচুম্বী ছক্কাও হাঁকিয়েছিলেন। সরফরাজের এই ইনিংসের দৌলতেই জয়লাভ করেছিল মুম্বই।
Sarfaraz Khan: ইংল্যান্ড সিরিজে ঠাঁই মেলেনি টিম ইন্ডিয়ায়, সুযোগ পেয়েই হাঁকালেন সেঞ্চুরি
কেরলের বিরুদ্ধে জেতাতে পারলেন না দলকে
তবে সরফরাজ খান ছাড়া মুম্বইয়ের বাকি ব্য়াটাররা সেভাবে নজর কাড়তে পারলেন না। গোটা দল মাত্র ১৬৩ রানেই অলআউট হয়ে যায়। শুরুটা ভাল করেছিলেন সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav)। কিন্তু, ২৫ বলে ৩২ রান করে ফিরে যান তিনি। তবে সবথেকে বেশি হতাশ করলেন শিবম দুবে। মাত্র ১১ রানই করতে পারলেন তিনি। সূর্য আউট হতেই মুম্বইয়ের ব্যাটিং ডিপার্টমেন্ট কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কেরলের বোলার কেএল আসিফ ৩.৪ ওভারের স্পেলে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us