Rahul Dravid Scotland Cricket Team: ভারত নয়, একবার স্কটল্যান্ডের হয়ে খেলেছিলেন রাহুল দ্রাবিড়! কারণটা জানেন?

Scotland Cricket Team: সম্প্রতি গোটা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্কটল্যান্ড ক্রিকেট দল। ২০২৬ টি-২০ বিশ্বকাপে এই দল অংশগ্রহণ করবে। এমনটাই জানিয়েছে আইসিসি।

Scotland Cricket Team: সম্প্রতি গোটা ক্রিকেট বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্কটল্যান্ড ক্রিকেট দল। ২০২৬ টি-২০ বিশ্বকাপে এই দল অংশগ্রহণ করবে। এমনটাই জানিয়েছে আইসিসি।

author-image
Koushik Biswas
New Update
Rahul Dravid Scotland Cricket Team

স্কটল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন রাহুল দ্রাবিড়

Scotland Cricket Team: শনিবার (২৪ জানুয়ারি) বিকেল থেকেই স্কটল্যান্ডকে নিয়ে বিশ্ব ক্রিকেটে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ আগেই ২০২৬ টি-২০ বিশ্বকাপ (ICC T20I World Cup 2026) বয়কট করেছিল। এবার বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে নামবে স্কটল্যান্ড। এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছে আইসিসি। কিন্তু, আপনারা কি জানেন ভারতের কিংবদন্তী ক্রিকেটার রাহুল দ্রাবিড় (Rahul Dravid) একবার স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন! আজ্ঞে হ্যাঁ, যা পড়ছেন একেবারেই সত্যি। কিন্তু, আচমকা তিনি কেন ভারত ছেড়ে স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে গেলেন? আসুন সেই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

Advertisment

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026, JIO Hotstar Plans: আর নয় ফ্রি'তে, হটস্টারে বিশ্বকাপ দেখতে হলে গুনতে হবে মোটা অঙ্কের টাকা!

সালটা ছিল ২০০৩। স্কটল্যান্ড ক্রিকেট দলের হয়ে রাহুল দ্রাবিড় ১১ ওয়ানডে ম্য়াচ খেলেছিলেন। এছাড়া একটি আবার পাকিস্তানের বিরুদ্ধে ট্যুর ম্য়াচও ছিল। অর্থাৎ, মোট ১২ ম্য়াচ খেলেছিলেন তিনি। মজার ব্যাপার হল, স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজ়ারও ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল'-এর সঙ্গে ব্য়াট করেছিলেন।

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026 News Update: রয়েছে পাকিস্তান যোগ, ভারতের ভিসা দেওয়া হল না ইংল্যান্ডের ২ তারকা ক্রিকেটারকে!

স্কটল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কাইল কোয়েৎজ়ার সেইসময় মাত্র ১৯ বছর বয়সি একজন ক্রিকেটার ছিলেন। তিনি রাহুল দ্রাবিড়ের সঙ্গে খেলার অভিজ্ঞতা অর্জন করেন। প্রসঙ্গত, ২০২১ টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেতৃত্ব দিয়েছিলেন এই কোয়েৎজ়ার। নর্দাম্পটনের বিরুদ্ধে এমনই একটি ম্য়াচে কাইল কোয়েৎজ়ার দ্রাবিড়ের সঙ্গে ব্যাট করতে নামেন। প্রথম বলেই তিনি রান আউট হয়ে গিয়েছিলেন। ওই ম্য়াচে রাহুলের ব্যাট থেকে একটি ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল।

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026: 'ফাইনালে ভারতকে হারালেই...', আজও প্রতিহিংসায় জ্বলছেন এই তারকা ক্রিকেটার!

স্কটল্যান্ডের হয়ে কেমন পারফরম্য়ান্স করেছিলেন দ্রাবিড়?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, স্কটল্যান্ডের হয়ে রাহুল দ্রাবিড় ১২ ম্য়াচে ৬৬.৬৬ ব্যাটিং গড়ে মোট ৬০০ রান করেছিলেন। এরমধ্যে তিনটে শতরান এবং জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। যদিও এরমধ্যে তিনি স্কটল্যান্ডের হয়ে একটাই ম্য়াচ জিততে পেরেছিলেন।

আরও পড়ুন:

ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট

কেন স্কটল্যান্ডের হয়ে আচমকা খেলতে গেলেন মিস্টার ডিপেন্ডবল?

২০০৩ সালের মার্চ মাসে ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। এরপর টিম ইন্ডিয়ার তৎকালীন কোচ জন রাইট রাহুল দ্রাবিড়কে অফ সিজ়নে কাউন্টি ক্রিকেট খেলার পরামর্শ দেন। এই সময় তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। টেস্ট ক্রিকেটে নজরকাড়া পারফরম্য়ান্স করছিলেন। কিন্তু, ওয়ানডে ক্রিকেটে প্রত্যাশা পূরণ হচ্ছিল না। সেকারণে কোচের পরামর্শে রাহুল দ্রাবিড় স্কটল্যান্ড ক্রিকেট দল হয়ে ন্যাশনাল লিগ খেলতে যান। তারপর কী হয়েছিল, সেটা তো আগেই উল্লেখ করা হয়েছে। তবে এই প্রত্যেকটা ম্য়াচই কাউন্টি ক্রিকেটের অন্তর্গত ছিল। এরসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের কোনও সম্পর্ক ছিল না।

Rahul Dravid Scotland Cricket Team ICC T20I World Cup 2026