/indian-express-bangla/media/media_files/2025/11/26/sergio-lobera-2025-11-26-21-48-54.jpg)
মোহনবাগান সুপার জায়ান্ট দলের নতুন হেড কোচ সার্জিও লোবেরা
Mohun Bagan Super Giant: বুধের (২৬ নভেম্বর) সন্ধ্যায় একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করল মোহনবাগান সুপার জায়ান্ট। ছাঁটাই করা হল দলের হেড কোচ হোসে মলিনাকে (Jose Molina)। আর সেই ফাঁকা সিংহাসনে বসানো হয়েছে আরেক স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা (Sergio Lobera) রডরিগসকে। ক্লাবের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, বাকি মরশুমটা তিনিই বাগানের 'মালি' হবেন।
Mohun Bagan Super Giant: অবশেষে নামল 'শাস্তির খাঁড়া', চরম সিদ্ধান্ত নিল মোহনবাগান
বুধবারই এই চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এই স্প্যানিশ ট্যাকটিশিয়ান শুভাশিসদের কোচিং শুরু করাবেন। আশা করা হচ্ছে যে জেমি ম্য়াকলারেন, জেসন কামিংস এবং বিশাল কাইথরা নতুন হেড স্যারের প্রথম কোচিং ক্লাসে যোগ দেবেন।
Mohun Bagan Super Giant: মোহনবাগান ছাড়তে চলেছেন জেসন কামিংস? সামনে এল চাঞ্চল্যকর খবর
ভারতীয় ফুটবলে লোবেরা কোনও নতুন নাম নয়। ইতিমধ্যে তাঁর কোচিং বায়ো-ডেটায় একটি আইএসএল শিল্ড এবং একটি লিগ খেতাব রয়েছে। এফসি বার্সেলোনার যুব দলকেও কোচিং করিয়েছেন তিনি। ৪৭ বছর বয়সি এই কোচ আক্রমণাত্মক ফুটবল খেলাতেই পছন্দ করেন। আর এটাই মোহনবাগান ম্য়ানেজমেন্টের সবথেকে বেশি পছন্দ হয়েছে। আর সেকারণেই মরশুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হল।
Mohun Bagan Super Giant News: 'আমরা খুব চিন্তায় রয়েছি...', অনুশীলন বন্ধ হতেই মন্তব্য দেবাশিসের
কী বললেন লোবেরা?
চুক্তিতে সই করার পর লোবেরা জানিয়েছেন, কলকাতার এই শতাব্দীপ্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। বললেন, 'মোহনবাগান সুপার জায়ান্টের দায়িত্ব গ্রহণ করা আমার কাছে অত্যন্ত গর্বের একটি ব্যাপার।' সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এই ক্লাব ভারতীয় ফুটবলের ইতিহাস, পরিচয় এবং জয়ের মানসিকতা বহন করছে। আমরা একসঙ্গে এই অধ্যায়টা চিরস্মরণীয় করতে চাই।'
Welcome to the Lob-ERA!#MBSG#JoyMohunBagan#আমরাসবুজমেরুনpic.twitter.com/oomjAW83fy
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 26, 2025
পাশাপাশি এই দলে যে একাধিক প্রতিভা রয়েছে, তাঁদেরও ভূয়শী প্রশংসা করলেন লোবেরা। ইঙ্গিত দিলেন দীর্ঘমেয়াদি চিন্তাভাবনার। বললেন, 'এই দলের মধ্যে যেমন প্রতিভা রয়েছে, ঠিক তেমনই ভারতীয় ফুটবলকে শাসন করার মতো বুকের পাটা রয়েছে।' সঙ্গে আরও যোগ করলেন, 'আমি এই ক্লাবের সাফল্য আর উঁচুতে নিয়ে যেতে চাই। মোহনবাগান শীর্ষে থাকারই যোগ্য। এই বিশ্বাসটা বাস্তবে রূপায়িত করতেই আমরা প্রতিদিন পরিশ্রম করব।'
Mohun Bagan Super Giant: রাজনীতি না অন্য চক্রান্ত! জাতীয় দলে কেন নেই মোহনবাগানের ফুটবলার?
প্রসঙ্গত, আইএসএল টুর্নামেন্টের ভবিষ্যৎ এখনও স্পষ্ট নয়। তবে নতুন কোচ ইতিমধ্যে নিয়োগ করে ফেলল মোহনবাগান। মরশুমের পরবর্তী অধ্যায়ে তারা নতুন আশা নিয়ে খেলতে নামবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us