Shafali Verma Latest News: রিচা নয়, এবার শেফালিকে নিয়ে বড় খবর! শুনলে গর্বিত হবেন আপনিও

Indian Women Cricket Team: সম্প্রতি ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল । ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করেছে। এই টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে শেফালি বর্মা দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

Indian Women Cricket Team: সম্প্রতি ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল । ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে পরাস্ত করেছে। এই টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে শেফালি বর্মা দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Shafali Verma (1)

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার শেফালি বর্মা

Shafali Verma: সম্প্রতি ২০২৫ মহিলা ওয়ানডে বিশ্বকাপের খেতাব জয় করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনাল ম্য়াচে তারা দক্ষিণ আফ্রিকাকে (IND W vs SA W) ৫২ রানে পরাস্ত করেছে। এই টুর্নামেন্টের অন্তিম ম্য়াচে শেফালি বর্মা দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। টিম ইন্ডিয়াকে জেতানোর নেপথ্যে তাঁর অবদান অনস্বীকার্য। প্রসঙ্গত, ফাইনাল ম্য়াচে শেফালি ৭৮ বলে ৮৭ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। এরমধ্যে ৭ চার এবং ২ ছক্কা রয়েছে। এর পাশাপাশি তিনি ৩৬ রান দিয়ে ২ উইকেটও শিকার করেন। সেকারণে তাঁকে ম্য়াচের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচন করা হয়।

Advertisment

Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার

একথাই বললেন শেফালি বর্মা

শেফালি বর্মা বলেছেন, 'গত এক বছর সময়টা আমার কাছে যথেষ্ট কঠিন ছিল। জীবন যুদ্ধে আমাকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। কিন্তু, আমি নিজের কঠোর পরিশ্রম অব্যাহত রেখেছিলাম। ঈশ্বর এতদিনে সেই পরিশ্রমেরই ফল আমাকে দিয়েছেন। সেমিফাইনালের আগে যখন আমি ভারতীয় ক্রিকেট দলে আসি, তখনই ঠিক করেছিলাম যে টিম ইন্ডিয়ার বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করব। ফাইনাল ম্য়াচটা সবসময়ই যথেষ্ট বড় হয়। শুরুর দিকে কিছুটা আত্মবিশ্বাসের অভাব ছিল। কিন্তু, আমি নিজের মনকে শান্ত করি। নিজের রণনীতির উপর আরও বেশি করে মনোসংযোগ করার চেষ্টা করি। সেই পরিকল্পনা ভালভাবে বাস্তবায়িত করার চেষ্টা করি। আর এটাই আমাকে অলরাউন্ড পারফরম্য়ান্স করতে সাহায্য করেছে।'

Advertisment

Shafali Verma: “ছোরি নে দিখা দিয়া…” — এক বাবার গর্ব, এক মেয়ের মহাকাব্যিক প্রত্যাবর্তন! বিশ্বজয়ী শেফালির অবিশ্বাস্য কামব্যাক

মেয়েদের কাছে আবেদন শেফালি বর্মার

গত রবিবারই (৯ নভেম্বর) রোহতাকে ফিরেছেন 'ঘরের মেয়ে' শেফালি বর্মা। তিনি স্থানীয় মেয়েদের আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন। করতে বলেছেন, আরও বেশি করে পরিশ্রম। সেটা জীবনের যে কোনও ক্ষেত্রই হোক না কেন। আত্মবিশ্বাসটা ধরে রাখা খুবই কঠিন। পরিশ্রমের ফলাফল অবশ্যই পাওয়া যায়। 'ক্রিকেটের ঈশ্বর' শচীন তেন্ডুলকরকে আদর্শ হিসেবে মেনে চলেন শেফালি। তিনি বললেন, 'আমার এই স্বপ্ন স্বার্থক করতে গোটা পরিবারের অবদান অনস্বীকার্য।' সঙ্গে এও জানিয়েছেন, সেঞ্চুরি মিস করার কোনও আফশোস তাঁর নেই। কারণ বিশ্বকাপ জেতাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

Shafali Verma Latest News: রিচা নয়, এবার শেফালিকে নিয়ে বড় খবর! শুনলে গর্বিত হবেন আপনিও

গত বুধবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সক্ষাৎ প্রসঙ্গে শেফালি বললেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা ২ ঘণ্টা সময় কাটিয়েছেন। সঙ্গে তিনি আরও যোগ করেন, আগামী ১২ নভেম্বর হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ব সিং সৈনির সঙ্গে দেখা করবেন। এই সাক্ষাতের জন্যই আপাতত তিনি মুখিয়ে রয়েছেন।

Shafali Verma Indian Women Cricket Team IND W vs SA W