/indian-express-bangla/media/media_files/2026/01/01/shafali-verma-marriage-proposal-2026-01-01-22-05-04.jpg)
বিয়ের প্রস্তাব পেলেন শেফালি বর্মা
Shafali Verma: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Women Cricket Team) তারকা ব্যাটার শেফালি বর্মার ফ্যান ফলোয়িং নেহাতই কম নয়। টিম ইন্ডিয়াকে ওয়ানডে বিশ্বকাপ জেতানোর পিছনে শেফালির বড়সড় অবদান রয়েছে। টিম ইন্ডিয়ার এই তারকা ওপেনার আরও একবার সংবাদ শিরোনামে উঠে এলেন। তবে এবার কোনও পারফরম্য়ান্সের জন্য নয়, বরং গোটা বিষয়টা তার থেকেও বেশি মজাদার।
আসলে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের কয়েকজন সদস্য সম্প্রতি 'দ্য কপিল শর্মা শো' অনুষ্ঠানে এসেছিলেন। এই অনুষ্ঠান চলাকালীন একজন ফ্যান শেফালি বর্মাকে সকলের সামনেই বিয়ের প্রস্তাব দেন। এই ঘটনায় গোটা মঞ্চে হাসির সুনামি কার্যত আছড়ে পড়ে।
হরিয়ানার বাসিন্দা ওই যুবক জানান যে তিনি সরকারি চাকরি করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, হরিয়ানায় সচরাচর কোনও বৈবাহিক সম্পর্ক শুরুর আগে 'সরকার চাকরি' বিষয়টা নির্ণায়ক হিসেবে ধরা হয়ে থাকে। পাশাপাশি ওই যুবক আরও যোগ করেন, শেফালির মতো তিনিও হরিয়ানার বাসিন্দা। এটাকে তিনি 'প্লাস পয়েন্ট' হিসেবে দেখাতে চেয়েছেন।
গোটা ঘটনায় শেফালি প্রথমে কিছুটা আড়ষ্ট হয়ে থাকলেও, ধীরে ধীরে তিনিও মজা নিতে শুরু করেন। তিনি সোজা প্রশ্ন করেন যে ওই যুবকের কাছে আদৌ কোনও জমি রয়েছে কি না? এর জবাবে যুবক জানান, হাইওয়ের কাছে তাঁর বেশ অনেকটাই জমি রয়েছে। আর সেই জমির দাম আনুমানিক কোটি-কোটি টাকা।
Shafali Verma Latest News: রিচা নয়, এবার শেফালিকে নিয়ে বড় খবর! শুনলে গর্বিত হবেন আপনিও
যদিও শেফালি শেষপর্যন্ত এই বিয়ের প্রস্তাবে রাজি হননি। হালকা হেসে তিনি বলেন, 'এইটুকু কথায় আমি খুশি হইনি। আরও কিছু বলো।'
দেখে নিন ভিডিও:
🚨A guy proposed to Shafali Verma on The Kapil Sharma Show 😳
— Mention Cricket (@MentionCricket) December 30, 2025
Fan: My proposal is for Shafali, I have a government job... and she knows how much value that holds in Haryana.
Shafali Verma: I’m not impressed yet. Tell me a bit more. 😭❤️ pic.twitter.com/vGlfUkCtnm
এখানেই শেষ নয়। পাশে বসেছিলেন ওই যুবকের মা। দুজনের কথোপকথনে তিনিও যোগ দেন। শেফালি খানিক মজার ছলে বলেন, 'সবাই কি এখানেই শুভ বিবাহ সম্পন্ন করতে এসেছেন?' আসলে, ওই যুবকের বাবা-মা দুজনেই অনুষ্ঠানে এসেছিলেন। সেকারণে গোটা পরিবেশ আরও হাস্যজ্জ্বল হয়ে ওঠে।
Shafali Verma Captain: বিশ্বকাপ জিততেই খুলল কপাল, অধিনায়ক হলেন ভারতের তারকা ক্রিকেটার
যদিও এই ঘটনার সঙ্গে বিয়ের কোনও সম্পর্কই ছিল না। হাসি-ঠাট্টার মধ্যেই গোটা বিষয়টা সীমিত ছিল। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা সকলেই যথেষ্ট উপভোগ করেন। শেফালির 'দুষ্টু-মিষ্টি' কথাও সকলের হৃদয় জয় করে। এই অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরও উপস্থিত ছিলেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us