Shafali Verma Record: ব্যাট হাতে রানের বন্যা, দুরমুশ করলেন শ্রীলঙ্কাকে! ভারতীয় ক্রিকেটে নয়া রেকর্ডের 'মালকিন' শেফালি বর্মা

India women vs Sri Lanka women: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে ৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন শেফালি বর্মা।

India women vs Sri Lanka women: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট দল ৭ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে ৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন শেফালি বর্মা।

author-image
Koushik Biswas
New Update
Shafali Verma

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার শেফালি বর্মা

Shafali Verma: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মহিলা ক্রিকেট (Indian Women Cricket Team) দল ৭ উইকেটে জয়লাভ করেছে। এই ম্যাচে ৬৯ রানের একটি বিধ্বংসী ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দেন শেফালি বর্মা। বলা ভাল, শেফালির ধুম-ধাড়াক্কা ব্যাটিংয়ের জন্যই ভারত (IND W vs SL W) ১২৯ রানের টার্গেট হেসে খেলে অর্জন করে। শেফালি এই ম্যাচে ৩৪ বল খেলে ১১ চার এবং একটি ওভার বাউন্ডারি হাঁকান। সেকারণে তাঁর হাতে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাবও তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জয় করেছেন শেফালি বর্মা। আর এই তালিকায় তিনি স্মৃতি মান্ধানাকেও হেলায় টেক্কা দিয়েছেন।

Advertisment

IND W vs SL W 2nd T20I Highlights: জ্বলে পুড়ে খাক লঙ্কা সাম্রাজ্য, দুর্দান্ত জয় টিম ইন্ডিয়ার

শীর্ষে রয়েছেন মিতালি রাজ 

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে স্মৃতি মান্ধানা সাতবার প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব জয় করেছেন। এই একই সংখ্যক খেতাব জয় করেছেন জেমিমা রডরিগস এবং দীপ্তি শর্মা। এই তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ। তাঁর ঝুলিতে রয়েছে ১২ POTM খেতাব। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক মিতালি রাজ। তিনি জিতেছেন ১১ বার। আর শেফালি বর্মা এখনও পর্যন্ত ৮ বার এই খেতাব জয় করেছেন।

IND W vs SA W Final Highlights: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, ইতিহাস গড়লেন হরমনপ্রীতরা

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক POTM জয়ী ভারতীয় মহিলা ক্রিকেটার 

  • ১২ - মিতালি রাজ
  • ১১ - হরমনপ্রীত কৌর
  • ৮ - শেফালি বর্মা 
  • ৭ - স্মৃতি মান্ধানা 
  • ৭ - দীপ্তি শর্মা 
  • ৭ - জেমিমা রডরিগস

IND W vs SA W Highlights Cricket Score, Final: বিশ্বজয় করল টিম ইন্ডিয়া, ইতিহাস লিখল ভারতের মেয়েরা

খেতাব জয়ের পর কী বললেন শেফালি?

শেফালি বললেন, 'শুরুর দিকে বলটা ব্যাটে আসতে কিছুটা সমস্যা হচ্ছিল। আমি মাঠের চারদিকে শট খেলার চেষ্টা করেছি। কিভাবে মাটি কামড়ানো শট খেলতে হয়, সেটা আজ শিখলাম। ক্রিকেট থেকে প্রতিদিন কিছু না কিছু আমরা শিখে থাকি। তবে সব সময় পরিস্থিতি বিচার করে খেলা উচিত। তাহলেই নিজের পারফরম্যান্স উন্নত করা যায়।'

Shafali Verma Indian Women Cricket Team IND W vs SL W