/indian-express-bangla/media/media_files/2026/02/02/shahid-afridi-2026-02-02-17-46-04.jpg)
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি
India vs Pakistan: ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) পাকিস্তান ক্রিকেট দল (Pakistan Cricket) অবশেষে খেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু, এই প্রতিবেশী দেশটি জানিয়ে দিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না। এই ম্য়াচ তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান ক্রিকেটকে বড়সড় ধাক্কার মুখে পড়তে হতে পারে। এই ঘোষণার পর আইসিসি তড়িঘড়ি বৈঠকের আয়োজন করেছে।
আরও পড়ুন:
যদিও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছেন। এই ব্যাপারে শাহিদ আফ্রিদির (Shahid Afridi) একটি মন্তব্য সামনে এসেছে।
আরও পড়ুন:
IND vs PAK, T20 World Cup 2026: লজ্জার হার এড়াতেই ম্য়াচ বয়কট! কী হতে পারে আসল কারণ?
পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে কী বললেন আফ্রিদি?
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পর শাহিদ আফ্রিদি তাঁর এক্স অ্যাকাউন্টে লিখেছেন, 'আমি সবসময়ই মনে করি, যে দরজা রাজনীতি খুলতে পারে না, সেটা একমাত্র ক্রিকেটই খুলতে পারে। আমি অত্যন্ত দুঃখিত যে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু, সরকারের এই সিদ্ধান্তকে আমি পূর্ণ সমর্থন করি। আইসিসি-র কাছে এটাই সুযোগ যে তারা শুধুমাত্র বক্তব্যে নয়, নিজেদের কাজেও নিরপেক্ষতা প্রমাণ করবে।'
আরও পড়ুন:
IND vs PAK Match Controversy: ভারতের বিরুদ্ধে খেলবে না? জয় শাহের পালটা চালে কুপোকাত পাকিস্তান
আপতকালীন বৈঠক ডাকল আইসিসি
পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের পর আইসিসি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপতকালীন বৈঠক আয়োজন করতে চলেছে। সূত্রের খবর, এই বৈঠকের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে। আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্য়াচের আয়োজন করা হয়েছিল। আশা করা হচ্ছে, পাকিস্তানকে গোটা টুর্নামেন্ট থেকেই বিদায় জানানো হতে পারে। যদিও সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়েছে, তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও, ভারতের বিরুদ্ধে খেলতে নামবে না।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us