Shahid Afridi vs Irfan Pathan: 'আমার নামেই তো ওর পেট চলে', আফ্রিদিকে 'অওকাত' চেনালেন ইরফান

Shahid Afridi vs Irfan Pathan: ভারত বনাম পাকিস্তান বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন ইরফান পাঠান। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে 'অওকাত' চিনিয়ে দিলেন।

Shahid Afridi vs Irfan Pathan: ভারত বনাম পাকিস্তান বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন ইরফান পাঠান। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে 'অওকাত' চিনিয়ে দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Irfan Pathan and Shahid Afridi

ইরফান পাঠান এবং শাহিদ আফ্রিদি

India vs Pakistan: ক্রিকেট ময়দানে ভারত বনাম পাকিস্তান লড়াই, নতুন কোনও ঘটনা নয়। অভিষেক শর্মা এবং হ্যারিস রউফের মধ্যে বাগ-বিতর্ক আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কিন্তু, আগে থেকেই বিতর্কের আঁচ বাড়িয়ে রেখেছিলেন গৌতম গম্ভীর, শাহিদ আফ্রিদি, হরভজন সিং এবং শোয়েব আখতারও। এবার ভারত বনাম পাকিস্তান বিতর্কের আগুনে কার্যত ঘি ঢাললেন ইরফান পাঠান (Irfan Pathan)। পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদিকে (Shahid Afridi) 'অওকাত' চিনিয়ে দিলেন।

Advertisment

India vs Pakistan Records: একটা-দুটো নয়, ভারত-পাকিস্তান ম্য়াচে ১০ 'ধুন্ধুমার' রেকর্ড! দেখে নিন এখনই

গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার অভিষেক শর্মা। এবার এই ব্যাপারেই নিজের ইউটিউব চ্যানেলে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। এমনকী, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে ঠুকে একটি পোস্টও করেছেন তিনি। পাঠান বলেছেন, 'ভারত বনাম পাকিস্তান ম্য়াচে যথেষ্ট আক্রমণাত্মক মনোভাব দেখতে পাওয়া গিয়েছে। এমনকী, ম্য়াচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেও অভিষেক শর্মাকে জানাতে হয় যে পাকিস্তানি ক্রিকেটাররা ওর সঙ্গে কতটা খারাপ ব্যবহার করেছেন। অভিষেক এবং গিল যখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তখন ওদের মেসেজ একেবারে স্পষ্ট ছিল - তোমরা শুধুমাত্র মুখেই তির ছুড়ে যাও, আর আমরা ম্য়াচ জিতি।'

India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের

খুল্লমখুল্লা ওয়ার্নিং শাহিদ আফ্রিদিকে

শাহিদ আফ্রিদির নাম না করেই ইরফান পাঠান বললেন, পাকিস্তানের কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বিভিন্ন বিতর্ক সভায় আসছেন। ভারতীয় ক্রিকেটারদের নাম উল্লেখ করেই ওঁরা সংবাদ শিরোনামে থাকার চেষ্টা করছেন। ইরফানের কথায়, 'কয়েকজন প্রাক্তন ক্রিকেটারকে এমনটা করতে দেখে একেবারেই ভাল লাগে না। দেশের সংবাদমাধ্যম এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে আলোচনা করছেন। আর এভাবেই অর্থ উপার্জন করছেন। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না। আমার নাম উচ্চারণ করে যদি কারোর পেট চলে, তাতেই আমি খুশি।'

India vs Pakistan Asia Cup 2025 Highlights: ২২ গজে সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, গুঁড়িয়ে গেল পাকিস্তান

এখানেই শেষ নয়। ইরফান আরও একটি মন্তব্য বেশ কটাক্ষের সুরেই করেছেন। তিনি বললেন, 'যদি কেউ কিছু বলতে চায়, তাহলে যেন সামনে এসে কথা বলে। আমি এমন ক্রিকেটারদের ১০-২০ বার আউট করেছিল। আবারও আউট করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে। ক্রিকেট মাঠেই ওরা আমার সামনে দাঁড়াতে পারে না, মাঠের বাইরে কীভাবে দাঁড়াবে? অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে খুব ভাল একটা কথা বলেছে। আবারও হয়ত আমরা মুখোমুখি খেলতে নামব। তখন ও দাঁড়াতেই পারবে না।'

Shahid Afridi Irfan Pathan India vs Pakistan