/indian-express-bangla/media/media_files/2025/12/05/shai-hope-1-2025-12-05-10-32-41.jpg)
শতরান করার পর শাই হোপ
Shai Hope: নিউজিল্যান্ডের (New Zealand Cricket Team) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ (West Indies Cricket Team)। এই ম্য়াচটি ক্রাইস্টচার্চের হেগলে ওভালে আয়োজন করা হচ্ছে। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের তারকা ব্যাটার শাই হোপ দুর্দান্ত শতরান হাঁকালেন। জয়ের লক্ষ্য এখনও অনেকটা বাকি থাকলেও, স্বপ্ন দেখতে শুরু করেছে ক্যারিবিয়ান ব্রিগেড।
Shai Hope New Record: যা করতে পারেননি শচীন-বিরাট, সেটাই করে দেখালেন এই ক্যারিবিয়ান ব্যাটার
এই টেস্ট ম্য়াচে দুর্দান্ত ছন্দে দেখতে পাওয়া যাচ্ছে শাই হোপকে। ১৩৯ বলে তিনি নিজের শতরান পূরণ করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৪ বাউন্ডারি এবং একটি ছক্কা বেরিয়ে এসেছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ৩ ম্য়াচের টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে। আগামী দুটো ম্য়াচ যথাক্রমে ১০ ডিসেম্বর (ওয়েলিংটন) এবং ১৮ ডিসেম্বর (মাউন্ট মঙ্গানুই) থেকে শুরু হবে। একথা অনস্বীকার্য, প্রথম টেস্ট ম্য়াচে শাই হোপ শতরান করলেও, নিউজিল্যান্ডের পাল্লা এখনও অনেকটাই ভারী।
Shai Hope: মহাদানবীয় শতরান শাই হোপের, ৩৪ বছর পর লজ্জার রেকর্ড পাকিস্তানের
এক নজরে প্রথম ইনিংসের পারফরম্য়ান্স
যাইহোক, ক্রাইস্টচার্চ টেস্টের কথায় ফেরা যাক। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেট দল। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ২৩১ রানে অলআউট হয়ে যায়। হাফসেঞ্চুরি (৫২) করেছিলেন একমাত্র কেন উইলিয়ামসন। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটো করে উইকেট শিকার করেন কেমার রোচ, জেডেন সিলস, ওজায় শিল্ডস এবং জাস্টিন গ্রিভস।
এরপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে কার্যত মুখ থুবড়ে পড়ে। যদিও দলের দুই ব্যাটার, ত্যাগনারায়ণ চন্দ্রপল এবং শাই হোপ, হাফসেঞ্চুরি করেছিলেন। কিন্তু, শেষপর্যন্ত তারা ১৬৭ রানে অলআউট হয়ে যায়। দলের ৪ ব্যাটার তো রানের খাতাই খুলতে পারলেন না। প্রথম ইনিংসে কিউই বোলারদের মধ্যে জেকব ডাফি দুরন্ত পারফরম্য়ান্স করলেন। তিনি একাই ৫ উইকেট শিকার করেছিলেন।
এবার দ্বিতীয় ইনিংসের পালা
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে কিউই ব্রিগেড। আর এখানেই তারা বাজিমাত করে দেয়। একদিকে অধিনায়ক টম লাথাম ১৪৬ রান করেন। অন্যদিকে, রাচিন রবীন্দ্র করেন ১৭৬ রান। শেষপর্যন্ত, ৮ উইকেটে ৪৬৬ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে নিউজিল্যান্ড। আর এই রানের পাহাড়েই কার্যত চাপা পড়ে গিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটারর। চতুর্থ দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেট হারিয়ে ২১২ রান করেছে। ১১৬ রানে ব্যাট করছেন শাই হোপ। অন্য়দিকে, ৫৫ রান করে যোগ্য সঙ্গত দিচ্ছেন জাস্টিন গ্রিভস। হাতে বাকি আর ১ দিন। এই ম্য়াচে জয়লাভ করতে হলে ওয়েস্ট ইন্ডিজকে শেষ দিনে ৩১৯ রান করতে হবে। আর সেটার জন্য কোনও মিরাকল দরকার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us