Shakib Al Hasan on Bangladesh Unrest: বাংলাদেশি হিন্দুদের উপর নির্মম অত্যাচার, প্রতিবাদে গর্জে উঠলেন টাইগারবাহিনীর তারকা ক্রিকেটার!

Bangladesh Unrest: সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদিকে। এই ঘটনার পর থেকে গোটা বাংলাদেশ কার্যত অশান্ত হয়ে উঠেছে। পরিস্থিতি আপাতত বেশ অগ্নিগর্ভ হয়ে রয়েছে।

Bangladesh Unrest: সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদিকে। এই ঘটনার পর থেকে গোটা বাংলাদেশ কার্যত অশান্ত হয়ে উঠেছে। পরিস্থিতি আপাতত বেশ অগ্নিগর্ভ হয়ে রয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Shakib al Hasan and Dipu das

দীপু চন্দ্র দাসের জন্য অন্তরাত্মা কাঁদল সাকিবের

Shakib Al-Hasan: সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদিকে (Sharif Osman Hadi)। এই ঘটনার পর থেকে গোটা বাংলাদেশ (Bangladesh) কার্যত অশান্ত হয়ে উঠেছে। পরিস্থিতি আপাতত বেশ অগ্নিগর্ভ হয়ে রয়েছে।সম্প্রতি গুলি করে হত্যা করা হয়েছে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদিকে। এই ঘটনার পর থেকে গোটা বাংলাদেশ কার্যত অশান্ত হয়ে উঠেছে। পরিস্থিতি আপাতত বেশ অগ্নিগর্ভ হয়ে রয়েছে। ইতিমধ্যে আবার ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে (Dipu Chandra Das) পিটিয়ে হত্যা করা হয়েছে। তারপর প্রকাশ্যে তাঁর দেহ ল্যাম্পপোস্টে বেঁধে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই ছবি এবং ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছে। এই অমানবিক দৃশ্য দেখে আর চুপ করে থাকতে পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্ট করে কার্যত বোমা ফাটিয়েছেন তিনি।

Advertisment

Bangladesh News: নৈরাজ্যের বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক, দীপু দাসের পর পিটিয়ে হত্যা অমৃত মণ্ডলকে

জানিয়ে রাখি, এই প্রতিবাদের ভাষা হিসেবে কবিতা বেছে নিয়েছেন সাকিব। লিখেছেন, 'সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে! এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয় - সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।'

Tarique Rahman Return Bangladesh: দীর্ঘ ১৭ বছর দেশে খালেদা পুত্র তারিক রহমান, বাংলাদেশে কি শেষের পথে ইউনূস জমানা?

দেখে নিন সাকিবের সেই কবিতা: 

উল্লেখ্য, গত জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সাক্ষী হয়েছিল গোটা বিশ্ব। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে দেশত্যাগ করেছিলেন টাইগারবাহিনীর তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও। আপাতত বিশ্বের বিভিন্ন দেশের তিনি ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগ খেলে বেড়াচ্ছেন। সম্প্রতি তিনি ইচ্ছাপ্রকাশ করেছিলেন, বাংলাদেশের মাটিতে খেলেই ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন। কিন্তু, কবে তিনি খেলবেন কেরিয়ারের সেই শেষ ম্য়াচটি কিংবা আদৌ খেলবেন কি না, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি।

Bangladesh unrest: বাংলাদেশে অশান্তি, ঢাকায় হাই কমিশন ভিসা ও কনস্যুলার সেবা সাময়িক বন্ধ

বাংলাদেশের এককালের এই তারকা অলরাউন্ডার আজ হয়ত অনেকের চোখেই ভিলেন। আওয়ামি লিগের হয়ে নির্বাচন জিতে মাগুরা লোকসভায় পা রেখেছিলেন। কিন্তু, রাজনীতির বিষবাষ্পে ক্রমশ তিনি জড়িয়ে পড়তে শুরু করেন। সেকারণে একটা সময় যে সাকিবকে গোটা দেশ ভালবাসত, নিজেদের পরিবারের সদস্য বলে মনে করত, আজ তিনি কার্যত 'বিতাড়িত'। সেকারণে সাকিবের এই ফেসবুক পোস্টেও এসেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেও, কয়েকজন আবার বিষয়টাকে যথেষ্ট কটাক্ষ করেছেন।

Bangladesh Shakib Al-Hasan Dipu Chandra Das Sharif Osman Hadi