/indian-express-bangla/media/media_files/2025/12/30/shakib-al-hasan-and-khaleda-zia-2025-12-30-13-45-01.jpg)
সাকিব আল হাসান এবং খালেদা জিয়া
Shakib al-Hasan: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ ন্যাশনাল পার্টির সভানেত্রী খালেদা জিয়া (Khaleda Zia Death) মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে প্রয়াত হয়েছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৯৯১ সালে তিনি এই দায়িত্ব সামলেছিলেন। খালেদার স্বামী জিয়াউর রহমান বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমানকে হত্যার পর বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন খালেদা জিয়া।
BCB Mourns Khaleda Zia Death: প্রয়াত খালেদা জিয়া, শোকে পাথর বাংলাদেশ! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত BCB-র
খালেদা জিয়ার মৃত্যুতে গোটা বাংলাদেশ আপাতত শোকে ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশিরা শোকজ্ঞাপন করছেন। এই তালিকায় নাম লিখিয়েছেন দেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। একটি ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, 'বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন।' সাকিবের এই পোস্ট মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/12/30/shakib-al-hasan-and-khaleda-zia-1-2025-12-30-13-47-12.jpg)
দেখে নিন সাকিবের সেই ফেসবুক পোস্ট:
দেশ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিব আল হাসানের এই পোস্টটি যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ, সাকিব নিজে আওয়ামি লিগের সদস্য। মাগুরা-১ আসন থেকে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর থেকে গোটা ছবিটাই একেবারে বদলে গিয়েছে। এই তারকা ক্রিকেট অলরাউন্ডারের বিরুদ্ধে নিয়ে আসা হয়েছে একাধিক অভিযোগ। এমনকী, হত্যার ষড়ষন্ত্রের মতো মারাত্মক অভিযোগও রয়েছে সাকিবের বিরুদ্ধে। সেকারণে ওই গণ অভ্যুত্থানের পর থেকেই আর বাংলাদেশে পা রাখতে পারেননি তিনি। ইতিমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করলেও, সাকিবের সেই ইচ্ছাপূরণ হয়নি।
Khaleda Zia: গৃহবধূ থেকে ক্ষমতার সিংহাসন! খালেদা জিয়ার জীবন যেন এক রাজনৈতিক উপন্যাস
কী ভাবে রাজনীতিতে এলেন খালেদা জিয়া?
খালেদা জিয়া ২ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিল। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত। দ্বিতীয়বার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি বেনজির ভুট্টোর পর খালেদা জিয়াই বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর স্বামী তথা বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই ১৯৭৮ সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (BNP) জন্ম হয়েছিল। ১৯৮১ সালে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। এরপরই বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন খালেদা। ১৯৮৪ সালে তাঁকে বিএনপি-র চেয়ারপার্সন পদে নিযুক্ত করা হয়। ১৯৯১ সালে লোকসভা নির্বাচনে বিএনপি যথেষ্ট বড় ব্যবধানে জয়লাভ করেছিল। এরপর দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন খালেদা জিয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us