Shakib Al Hasan Unknown Story: কেন বাংলাদেশ ছাড়তে হয়েছিল শাকিবকে? জেনে নিন, সেই অজানা গল্প

Shakib Al Hasan Latest Update: ২০২৪ সালের পর থেকে এই তারকা ক্রিকেটার আর দেশে ফিরতে পারেননি। 'নায়ক' শাকিব কেন রাতারাতি দেশের মানুষের চোখে ভিলেন হয়ে গেলেন? আসুন, সেই অজানা গল্পটা শুনে নেওয়া যাক।

Shakib Al Hasan Latest Update: ২০২৪ সালের পর থেকে এই তারকা ক্রিকেটার আর দেশে ফিরতে পারেননি। 'নায়ক' শাকিব কেন রাতারাতি দেশের মানুষের চোখে ভিলেন হয়ে গেলেন? আসুন, সেই অজানা গল্পটা শুনে নেওয়া যাক।

author-image
Koushik Biswas
New Update
Shakib Al Hasan, সাকিব আল হাসান,

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান

Shakib Al-Hasan: আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket) একাধিক যুদ্ধ জয়ের নায়ক তিনি। কিন্তু, ২০২৪ সালের পর থেকে এই তারকা ক্রিকেটার আর দেশে ফিরতে পারেননি। এমনকী, দেশের হয়ে ক্রিকেট খেলার জন্য ইতিপূর্বে বহুবার আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনে কর্ণপাত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা ওই দেশের সরকার। 'নায়ক' শাকিব কেন রাতারাতি দেশের মানুষের চোখে ভিলেন হয়ে গেলেন? আসুন, সেই অজানা গল্পটা শুনে নেওয়া যাক।

Advertisment

আরও পড়ুন:

Shakib Al Hasan on Khaleda Zia Demise: খালেদার মৃত্যুতে শোকস্তব্ধ সাকিব, চরম দুঃখে জানালেন মনের কথা

সালটা ছিল ২০২৪। জুলাই মাসে গোটা বাংলাদেশ জুড়ে গণ অভ্যুত্থানের সূচনা হয়। পতন হয় আওয়ামি লিগ সরকারের। গোটা দেশজুড়ে তখন অগ্নিগর্ভ পরিস্থিতি। দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, আওয়ামি লিগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের এই স্বনামধন্য ক্রিকেটার।

আরও পড়ুন:

Shakib Al Hasan on Bangladesh Unrest: বাংলাদেশি হিন্দুদের উপর নির্মম অত্যাচার, প্রতিবাদে গর্জে উঠলেন টাইগারবাহিনীর তারকা ক্রিকেটার!

বাংলাদেশে গণ অভ্যুত্থানই বদলে দেয় সবকিছু

কিন্তু, গণ অভ্যুত্থানের কারণে শেখ হাসিনার পাশাপাশি তাঁকেও দেশ ছাড়তে হয়েছিল। এরপর শাকিব আর বাংলাদেশে ফিরতে পারেনি। এমনকী, তাঁর বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্রের অভিযোগও নিয়ে আসা হয়েছিল। শোনা যাচ্ছিল, তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেই গ্রেফতার করা হবে। আর সেকারণেই ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের পর থেকে শাকিব আল হাসান বাংলাদেশের জার্সিতে আর কখনও ক্রিকেট ম্য়াচ খেলেননি।

Shakib Al Hasan, সাকিব আল হাসান

সম্প্রতি শোনা যাচ্ছে, শাকিবকে নাকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আরও একবার দেশের হয়ে ক্রিকেট খেলার ছাড়পত্র দিতে পারে। এমনকী, গত শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও সেকথা জানানো হয়েছে। এই পরিস্থিতিতে অনেকের মনেই প্রশ্ন জাগছে, এখন কী করছেন শাকিব? আদৌ কি খেলার মধ্যে রয়েছেন তিনি?

আরও পড়ুন:

Shakib Al Hasan: পাকিস্তানে গোলাগুলির জেরে কপাল খুলল সাকিবের! ৬ মাস পর বাইশ গজে টাইগার অলরাউন্ডার

এখন কী করছেন শাকিব?

এই ব্যাপারে আলোচনা করতে হলে সবার আগে জানিয়ে দিতে হয়, শাকিব বর্তমানে পুরোদস্তুর ক্রিকেট খেলার মধ্যেই রয়েছেন। বর্তমানে গোটা বিশ্বজুড়ে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট লিগ খেলে যাচ্ছেন। সম্প্রতি সৌদি আরবে আয়োজিত ওয়ার্ল্ড ক্রিকেট ফেস্টিভ্যালে তিনি অংশগ্রহণ করেছিলেন। গত ২৩ জানুয়ারি শেষ হয় এই টুর্নামেন্ট। মোট ১০ দল খেলতে নেমেছিল। শাকিব ছাড়াও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন পাকিস্তানের শোয়েব মালিক, দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির, শ্রীলঙ্কার ইসুরু উদানা ও জীবন মেন্ডিস, ভারতের স্টুয়ার্ট বিনি ও ইরফান পাঠান এবং অস্ট্রেলিয়ার বেন কাটিং। এই টুর্নামেন্টে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে।

Bangladesh Cricket Shakib Al-Hasan