/indian-express-bangla/media/media_files/2025/12/22/shardul-thakur-becomes-father-baby-boy-mitali-parulkar-2025-12-22-13-10-16.jpg)
প্রথমবার বাবা হওয়ার আনন্দ!
প্রথমবারের মতো বাবা হলেন ভারতীয় ক্রিকেটার শার্দুল ঠাকুর । রবিবার, ২১ ডিসেম্বর, শার্দুল ও তাঁর স্ত্রী মিতালি পারুলকারের কোল আলো করে এসেছে পুত্রসন্তান। এই খুশির খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে শার্দুল লেখেন, “নীরবতা, বিশ্বাস এবং অসীম ভালোবাসায় মোড়া বাবা-মায়ের হৃদয়ে লুকিয়ে থাকা গোপন রহস্য অবশেষে প্রকাশ পেল। স্বাগত তোমায়! ৯ মাস ধরে যে স্বপ্ন আমরা চুপচাপ লালন করেছিলাম।” শার্দুলের এই পোস্টের পরই শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে কমেন্ট সেকশন।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জহির খানের স্ত্রী সাগরিকা ঘাটগে, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ সহ বহু ক্রীড়াবিদ ও অনুরাগী দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় শার্দুল ও মিতালির জন্য শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে ।
জানা গিয়েছে, শার্দুল ঠাকুর ও মিতালি পারুলকার একে অপরকে স্কুল লাইফ থেকেই চেনেন। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২১ সালের নভেম্বরে তাঁদের আর্শীবাদ হয়। সেই অনুষ্ঠানে রোহিত শর্মা, কেএল রাহুলসহ একাধিক তারকা ক্রিকেটার উপস্থিত ছিলেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
শার্দুলের স্ত্রী মিতালি পারুলকার একজন সফল ব্যবসায়ী। তিনি একটি জনপ্রিয় বেকারি ব্র্যান্ডের মালিক, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। বাবা হওয়ার এই নতুন অধ্যায়ে শার্দুল ঠাকুর ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন- ক্রিকেট বিশ্ব থেকে অবসর নিয়ে 'বিস্ফোরক' মন্তব্য, 'বোমা' ফাটালেন রোহিত শর্মা
আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে জ্বলে উঠল ভারতীয় মহিলা দল, জয়ের পরও কেন অসন্তোষ প্রকাশ হরমনপ্রীতের?
আরও পড়ুন- Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?
আরও পড়ুন-Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?
আরও পড়ুন-Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us