vaibhav suryabanshi: "অপেক্ষা কিসের?" বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে মুগ্ধ শশী থারুর, গৌতম গম্ভীরের কাছে করলেন এই বিশেষ আবেদন

vaibhav suryabanshi: বৈভব সূর্যবংশী বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সেনসেশন হয়ে উঠেছেন। বিজয় হাজারে ট্রফি গত বুধবার, ২৪শে ডিসেম্বর শুরু হয়েছিল। বিহারের হয়ে তার প্রথম ম্যাচেই বৈভব অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বৈভব।

vaibhav suryabanshi: বৈভব সূর্যবংশী বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সেনসেশন হয়ে উঠেছেন। বিজয় হাজারে ট্রফি গত বুধবার, ২৪শে ডিসেম্বর শুরু হয়েছিল। বিহারের হয়ে তার প্রথম ম্যাচেই বৈভব অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বৈভব।

author-image
IE Bangla Sports Desk
New Update
Vaibhav Suryabanshi, Shashi Tharoor, Vijay Hazare Trophy, Vaibhav Suryabanshi 190 runs, Vaibhav Suryabanshi century, 14-year-old cricketer, Bihar cricket team, List A cricket record, fastest century List A, Sachin Tendulkar comparison, Gautam Gambhir, Ajit Agarkar, Team India selection, Indian cricket prodigy, Rajasthan Royals, IPL debut, youngest batting sensation

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ের মুগ্ধ শশী থারুর, গৌতম গম্ভীরের কাছে করলেন এই বিশেষ আবেদন

vaibhav suryabanshi: বৈভব সূর্যবংশী বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সেনসেশন হয়ে উঠেছেন। বিজয় হাজারে ট্রফি গত বুধবার, ২৪শে ডিসেম্বর শুরু হয়েছিল। বিহারের হয়ে তার প্রথম ম্যাচেই বৈভব অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বৈভব। তার অনবদ্য  পারফরম্যান্সে মুগ্ধ হয়ে কংগ্রেস নেতা শশী থারুর তাকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়ার আবেদন করেন। 

Advertisment

শশী থারুর এই বিষয়ে একটি টুইট করেছেন। অজিত আগারকর এবং গৌতম গম্ভীরকে ট্যাগ করে থারুর তাদের সূর্যবংশীকে টিম ইন্ডিয়ায় সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বৈভবের তুলনা শচীন তেন্ডুলকরের সঙ্গেও করেছেন। তিনি লিখেছেন, "চৌদ্দ বছর বয়সে  শেষবারের মতো এত অসাধারণ ক্রিকেট প্রতিভা দেখিয়েছিল শচীন টেন্ডুলকার। আর আমরা সবাই জানি শচীন ক্রিকেট বিশ্বকে কী কী উপহার দিয়েছিল। কিসের জন্য অপেক্ষা? বৈভব সূর্যবংশীকে ভারতীয় দলে নাও।"  

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সেনসেশন হয়ে উঠেছেন মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। বিজয় হাজারে ট্রফির শুরুতেই নিজের প্রথম ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে অবিশ্বাস্য ব্যাটিং করে নজর কেড়েছেন তিনি। ওই ম্যাচে বৈভব মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ১৬টি চার এবং ১৫টি ছক্কা।এই দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে বিহার তোলে ৫৭৪ রান, যা বিজয় হাজারে ট্রফি ও লিস্ট-এ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। একই সঙ্গে লিস্ট-এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন বৈভব সূর্যবংশী।

এই ইনিংস এমন এক সময়ে খেলেছেন বৈভব , যখন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ব্যর্থতার পর বৈভবের মানসিক দৃঢ়তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে বিজয় হাজারে ট্রফির ম্যাচে দুর্দান্ত টাইমিং, শক্তিশালী শট এবং ম্যাচ পরিস্থিতি বোঝার পরিণত ক্ষমতা দেখিয়ে সমালোচকদের কার্যত চুপ করিয়ে দিয়েছেন এই কিশোর ব্যাটসম্যান। অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতে, বয়সের তুলনায় অনেক বেশি পরিণত ক্রিকেট খেলছেন বৈভব।

প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়াও বৈভবের ইনিংসকে ব্যতিক্রমী বলে অভিহিত করেছেন। তাঁর মতে, আইপিএলেও যদি বৈভব এই ধরনের ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে জাতীয় দলে সুযোগ পাওয়া কেউ আটকাতে পারবেন না। ২০২৫ সাল বৈভব সূর্যবংশীর কেরিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যেই তিনি আইপিএলে অভিষেক করে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে লিগ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। পাশাপাশি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধেও নজরকাড়া পারফরম্যান্স রয়েছে তাঁর ঝুলিতে।

আগামী আইপিএল মরশুমে রাজস্থান রয়্যালসের হয়ে বড় মঞ্চে নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ পাবে এই কিশোর তারকা। এখন দেখার, আন্তর্জাতিক মানের বোলারদের ভিড়েও বৈভব সূর্যবংশী তাঁর নির্ভীক ও আক্রমণাত্মক ব্যাটিং ধরে রাখতে পারেন কি না!

আরও পড়ুন- বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত শর্মা, ২০২৫ এই অবসরের ঘোষণা আর কোন তারকার?

আরও পড়ুন- পারফরম্যান্সের নামে 'লবডঙ্কা', দল ছাড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার!

আরও পড়ুন-PSG vs Real Madrid: রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালে PSG, প্রাক্তন ক্লাবের সামনে ধুলোয় মিশল এমবাপের সম্মান 

আরও পড়ুন-Real Madrid Win: দুরন্ত পারফরম্য়ান্স ভিনিশিয়াস জুনিয়রের, বিশ্বকাপের শেষ ১৬-য় রিয়াল মাদ্রিদ

আরও পড়ুন-Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

আরও পড়ুন-Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

Sashi Tharoor Vaibhav Suryavanshi