Shilton Paul and Lionel Messi: মেসি ম্যাচে মোহনবাগানের অধিনায়ক, দায়িত্ব পেয়ে কী বললেন শিল্টন?

Lionel Messi Kolkata Event: এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার সকাল সাড়ে দশটা থেকে এই ম্যাচ শুরু হবে। যদিও মেসি এই ম্যাচে খেলবেন না। তবে তাঁর উপস্থিতিতেই গোটা বিষয়টা আয়োজন করা হবে।

Lionel Messi Kolkata Event: এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার সকাল সাড়ে দশটা থেকে এই ম্যাচ শুরু হবে। যদিও মেসি এই ম্যাচে খেলবেন না। তবে তাঁর উপস্থিতিতেই গোটা বিষয়টা আয়োজন করা হবে।

author-image
Koushik Biswas
New Update
Shilton Paul and Lionel Messi

শিলটন পাল এবং লিওলেন মেসি

Shilton Paul: ১৯৭৭ সালে কসমস ক্লাবের হয়ে পেলে যখন কলকাতায় এসেছিলেন, সেই সময় মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে নেতৃত্ব দিয়েছিলেন সুব্রত ভট্টাচার্য। আর ২০২৫ সালে লিওনেল মেসি (Lionel Messi) এখন কলকাতায় আসছেন, তখন মোহনবাগান (Mohun Bagan) অল স্টারসকে নেতৃত্ব দেবেন শিল্টন পাল। এমন একটি গুরু দায়িত্ব পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত বাগানের প্রাক্তন বাজপাখি।

Advertisment

Pele in Kolkata: কত বছর আগে কলকাতায় খেলে গিয়েছিলেন পেলে? কারা ছিলেন সেই দলে?

নাম প্রত্যাহার ব্যারেটোর

ইতিপূর্বে শোনা যাচ্ছিল, মোহনবাগানের 'সবুজ তোতা' হোসে রামিরেজ ব্যারেটো নাকি সবুজ-মেরুন ব্রিগেডকে নেতৃত্ব দেবেন। কিন্তু, একেবারে শেষ মুহূর্তে তিনি নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। যদিও কারণটা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। ব্যারেটোর নাম প্রত্যাহারের পরেই শিল্টনকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।

Lionel Messi in Kolkata: আচমকা ভোলবদল ব্যারেটোর, নাম প্রত্যাহার মেসি ম্যাচ থেকে! কারণটা জানেন?

কী বললেন শিল্টন?

এই খবর প্রকাশ্যে আসতেই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে শিল্টনের সঙ্গে দুরভাষ মারফত যোগাযোগ করা হয়েছিল। তিনি জানিয়েছেন, এমন দায়িত্ব পেয়ে রীতিমত উচ্ছ্বসিত। শিল্টনের কথায়, 'খুবই ভাল লাগছে। মেসির সামনে যে খেলব, এটাই একটা আলাদা অনুভূতি।'

Lionel Messi GOAT Concert: মেসি ম্যাচে কারা খেলবেন মোহনবাগান দলে? জেনে নিন বিস্তারিত

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আলাদা করে কোন প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে না। তবে হ্যাঁ, দলটা তৈরি করা হয়েছে। ভাল করে খেলতে চাই। মেসির সামনে খেলাটাই একটা বড় প্রাপ্তি।'

Lionel Messi: কলকাতায় মেসির জন্য 'বিশেষ চমক', অবাক হবেন ঈশ্বরের বরপুত্রও!

এক নজরে মোহনবাগান অল স্টারস স্কোয়াড:

সংগ্রাম মুখোপাধ্যায়, শিল্টন পাল, দুলাল বিশ্বাস, কিংশুক দেবনাথ, রহিম নবি, লালকমল ভৌমিক, হাবিবুর রহমান, অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাস, ডেনসন দেবদাস, বসুদেব মণ্ডল, দীপক মণ্ডল, গৌতম ঘোষ এবং অমিত দাস।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, শনিবার সকাল সাড়ে দশটা থেকে এই ম্যাচ শুরু হবে। যদিও মেসি এই ম্যাচে খেলবেন না। তবে তাঁর উপস্থিতিতেই গোটা বিষয়টা আয়োজন করা হবে। শোনা যাচ্ছে এই ম্যাচ শুরুর আগে, মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে ঐতিহাসিক শিল্ড জয়ের জার্সি ঈশ্বরের বরপুত্রের হাতে তুলে দেওয়া হবে।

Lionel Messi Mohun Bagan Shilton Paul