/indian-express-bangla/media/media_files/2026/01/10/shreyash-iyer-2026-01-10-11-36-13.jpg)
ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শ্রেয়স আইয়ার
Shreyas Iyer: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার শ্রেয়স আইয়ার অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। এক সমর্থকের পোষা কুকুর তাঁকে প্রায় কামড়েই দিচ্ছিল। ভারতীয় ক্রিকেট দলে সম্প্রতি কামব্যাক করেছেন শ্রেয়স। নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁকে সুযোগ দেওয়া হয়েছে। যকৃতে চোটের কারণে ভারতের এই ক্রিকেটার প্রায় ২ মাস ক্রিকেট মাঠের বাইরে ছিলেন। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) তিনি ধামাকাদার কামব্যাক করেছেন।
ICC T20I World Cup 2026: তিলকের পোড়া কপালেই ভাগ্য বদলাবে ঈশানের? টি-২০ বিশ্বকাপের আগে নয়া টুইস্ট
বিমানবন্দরে সমর্থকদের সঙ্গে দেখা গেল শ্রেয়সকে
শ্রেয়স আইয়ারের ম্যাচ ফিটনেস ইতিমধ্যে প্রমাণিত হয়ে গিয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের হাত ধরে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফের কামব্যাক করতে চলেছেন। তবে ভারতের এই তারকা ব্যাটার বহু প্রতীক্ষিত কামব্যাকের আগেই একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ছিলেন। এক ফ্যানের পোষা কুকুর তাঁকে প্রায় কামড়েই দিচ্ছিল। বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় এই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। একজন মহিলা ফ্যান অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন।
IND vs NZ, Virat Kohli Record: আগুন ফর্মে রয়েছেন বিরাট, নিশানায় এবার শচীনের এই মহারেকর্ড!
প্রায় কামড়েই দিয়েছিল কুকুর
ওই মহিলা ফ্যানকে প্রথমে হাসিমুখে অটোগ্রাফ দেন শ্রেয়স আইয়ার। ওই সমর্থকের কোলে একটি পমেরিয়ান ডগ ছিল। সেই কুকুরটিকে খানিক আদর করতে যান শ্রেয়স। কিন্তু, ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ককে বোধহয় পছন্দ হয়নি ওই কুকুরের। সেকারণে কামড়াতে উদ্যত হয়। যদিও আইয়ার সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে নেন। আর হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে যান।
দেখুন ভিডিও:
Kalesh between Shreyas Iyer & Dogesh bhai 🤯@gharkekaleshpic.twitter.com/KaVM9jZFf5
— Kushal Sharma (@KushalSharma_89) January 10, 2026
বিজয় হাজারে ট্রফিতে কামব্যাক শ্রেয়সের
চলতি বিজয় হাজারে ট্রফিতে শ্রেয়স আইয়ারকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা গিয়েছে। হিমাচল প্রদেশের বিরুদ্ধে তিনি মুম্বইকে নেতৃত্বও দেন। ৪ নম্বরে ব্যাট করতে নেমে তিনি ৫৩ বলে ৮২ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। সবথেকে বড় কথা, ব্যাট করার সময় তাঁকে কোনওধরনের অস্বস্তিতে দেখতে পাওয়া যায়নি। এটাই নিউজিল্যান্ড সিরিজের আগে টিম ইন্ডিয়াকে স্বস্তি দেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us