/indian-express-bangla/media/media_files/2025/12/22/sunil-gavaskar-and-shubman-gill-2025-12-22-21-55-34.jpg)
সুনীল গাভাসকার এবং শুভমান গিল
Shubman Gill: গত শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ২০২৬ টি-২০ বিশ্বকাপের (ICC T20I World Cup 2026) জন্য স্কোয়াড ঘোষণা করেছে। ১৫ সদস্যের এই স্কোয়াডে ঠাঁই হয়নি শুভমান গিলের। শুভমানের জায়গায় অক্ষর প্যাটেলকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। সম্প্রতি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলেছিল টিম ইন্ডিয়া। এই সিরিজে ব্যাট হাতে শুভমানের পারফরম্য়ান্স একেবারেই হতাশাজনক ছিল।
এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের যে হতবাক করেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তা সত্ত্বেও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার (Sunil Gavaskar) এই কঠিন সময়ে শুভমানের পাশেই দাঁড়ালেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শুভমানকে ড্রপ করার সিদ্ধান্তটা যথেষ্ট বিস্ময়কর। ভারতীয় ক্রিকেট দলে (Indian Cricket Team) ওকে সুযোগ দেওয়া অবশ্যই উচিত ছিল।
Shubman Gill: আর কতদিন 'জামাই আদর' করবে শুভমানকে? হতাশা গ্রাস করছে স্যামসনকে
গিল ড্রপ হওয়ার পর কী বললেন গাভাসকার?
স্টার স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে সুনীল গাভাসকার বললেন, 'বিশ্বকাপ স্কোয়াডে শুভমান গিলের নির্বাচিত না হওয়ার সিদ্ধান্তটা যথেষ্ট বিস্ময়কর। গিল একজন ক্লাসিক এবং দুর্দান্ত ব্যাটার। ২০২৪ টি-২০ বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করে যাচ্ছে। হতে পারে, সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ও হয়ত নজরকাড়া পারফরম্য়ান্স করতে পারেনি। তবে ক্লাস সবসময়ই পার্মানেন্ট হয়। আর ফর্ম টেম্পোরারি। পাশাপাশি একটা লম্বা ব্রেকের পর শুভমান ভারতীয় ক্রিকেট দলে যোগ দিয়েছিলেন। সেকারণেও তাঁর ছন্দপতন হতে পারে। টি-২০ ক্রিকেটে যদি আপনার ছন্দপতন হয়, তাহলে যথেষ্ট সমস্যা তৈরি হতে পারে। টি-২০ ক্রিকেটের জন্য যে সকল শটের প্রয়োজন হয়, সেগুলো খুব একটাও সহজ হয় না।'
Shubman Gill Trolled: 'কেন খাচ্ছ সঞ্জুর জায়গা?', শুভমানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা
শুভমানকে পরামর্শ দিলেন গাভাসকার
সুনীল গাভাসকার জানালেন, 'অহমেদাবাদ থেকে আসার সময় শুভমান গিল এবং সূর্যকুমার যাদবের সঙ্গে একই বিমানে ছিলেন সুনীল গাভাসকারও। সেইসময় তিনি ভারতীয় ব্যাটারদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। শুভমান গিলকে তিনি বলেন, 'বাড়ির কাউকে বলো, তোমার উপর থেকে কুনজর সরানোর জন্য যেন কোনও ব্যবস্থা করে।'
Shubman Gill Health Update: শুভমান গিলকে নিয়ে ভয়ঙ্কর খবর, কেঁপে উঠল গোটা ক্রিকেট দুনিয়া
গাভাসকারের কথায়, কখনও-কখনও ক্রিকেটারদের উপর কুনজর লেগে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে শুভমান গিলে একেবারে জঘন্য ব্যাটিং পারফরম্য়ান্স করেছিলেন। প্রথম ম্যাচে তিনি মাত্র ৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে তো রানের খাতাও খুলতে পারেননি। তৃতীয় ম্য়াচে তিনি ২৮ বলে ২৮ রান করেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us