/indian-express-bangla/media/media_files/2025/10/19/shubman-gill-10-2025-10-19-18-32-06.jpg)
আসন্ন টি-২০ বিশ্বকাপে সুযোগ পেলেন না শুভমান গিল
Shubman Gill: ২০২৬ টি-২০ বিশ্বকাপে (ICC T20I World Cup 2026) খেলতে নামবেন শুভমান গিল, অন্তত এমনটাই আশা করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন উইকেট কিপার - ব্যাটার রবিন উথাপ্পা (Robin Uthappa)। কিন্তু, তাঁর সেই আশা শেষপর্যন্ত পূরণ হয়নি। ভারতের (Indian Cricket Team) টি-টোয়েন্টি স্কোয়াড থেকে নাম বাদ পড়েছে টেস্ট অধিনায়কের। এই প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে উথাপ্পা বললেন, 'আমি ভেবেছিলাম, শুভমানের থেকে হয়ত সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে। কিন্তু, ওয়ার্ড থেকেই যে ছাঁটাই করা হবে, সেটা ঘুণাক্ষরেও বুঝতে পারিনি।'
Shubman Gill News Update: 'বাড়ির লোককে বলো...', শুভমানের কাটা ঘায়ে এবার নুনের ছিটে গাভাসকারের?
'দলে জায়গা দেওয়াই যেত'
উথাপ্পা বললেন, ' ভারতীয় ক্রিকেট দল একটা অদ্ভুত জায়গা। আপনি হয়ত কোনও একটা সিদ্ধান্তে উপনীত হতে যাবেন, আর ঠিক তখনই জোর ঝটকা খেতে পারেন। ভারতের এই দলটা যে যথেষ্ট ভাল, তা নিঃসন্দেহে বলা যেতে পারে। তবে আমার হৃদয় কিছুটা হলেও ভেঙেছে। আমি ওর সঙ্গে সমব্যথী। শুভমানের জন্য খারাপ লাগাটাই স্বাভাবিক। ও ভারতের টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। আমি ভেবেছিলাম, সবথেকে খারাপ পরিস্থিতিতে হয়তো ওর থেকে টি-টোয়েন্টি ফরম্যাটের সহ অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে। হয়ত অন্য কাউকে করা হতে পারে টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন। প্রথম একাদশে না হলেও তৃতীয় ওপেনার হিসেবে শুভমানকে স্কোয়াডে রাখা হবে।'
নির্বাচকদের চাঞ্চল্যকর সিদ্ধান্ত
গত শনিবার অর্থাৎ ২০ ডিসেম্বর ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষণা করেছে ইন্ডিয়া। এক্ষেত্রে নির্বাচকরা দুটো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রথমত তারা শুভমানকে বাদ দেওয়ার পাশাপাশি উইকেটকিপার ব্যাটার জীতেশ শর্মাকেও দেখিয়ে দিয়েছে বাইরে যাওয়ার রাস্তা।
Shubman Gill: আর কতদিন 'জামাই আদর' করবে শুভমানকে? হতাশা গ্রাস করছে স্যামসনকে
প্রায় এক বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করেছিলেন শুভমান গিল। এমনকী তাঁকে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক হিসেবেও নির্বাচন করা হয়। যদিও এই সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি শুভমান। ১৫ ম্যাচ খেলে তিনি করেছেন মাত্র ২৯১ রান। ব্যাটিং গড় ২৪.২৫। সবথেকে দুর্ভাগ্যের বিষয় হল, গোটা বছর তিনি একটাও হাফ সেঞ্চুরি করতে পারেননি।
Shubman Gill Trolled: 'কেন খাচ্ছ সঞ্জুর জায়গা?', শুভমানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ভারতীয় সমর্থকরা
সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন
শুভমান গিল টিম ইন্ডিয়া সুযোগ পাওয়ার অর্থ হল, ভারতের প্রথম একাদশ থেকে সঞ্জু স্যামসনের নাম বাদ যাওয়া। টিম ইন্ডিয়ার এই উইকেটকিপার ব্যাটার ইতিমধ্যে ২০ ওভারের ফরম্যাটে তিনটে শতরান হাঁকিয়েছেন। পাশাপাশি অভিষেক শর্মার সঙ্গে তিনি জমকালো ওপেনিং পার্টনারশিপ গড়ে তুলেছেন। আশা করা হচ্ছে, আগামী বিশ্বকাপেও হয়ত সঞ্জু ওপেন করবেন। অন্যদিকে শুভমান গিল এবার আইপিএল টুর্নামেন্টে গুজরাট টাইটান্সের হয়ে খেলার জন্য আরও বেশি করে মনসংযোগ করতে পারবেন। যাতে আবারও তিনি ২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়া জার্সিতে কামব্যাক করতে পারেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us