T20 World Cup 2026: শুভমান গিলকে কেন টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হল? অজিত আগারকরের টপ সিক্রেট ফাঁস

Ajit Agarkar On T20 World Cup 2026 Squad:২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হতেই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শুভমান গিলের বাদ পড়া।

Ajit Agarkar On T20 World Cup 2026 Squad:২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হতেই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শুভমান গিলের বাদ পড়া।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill, Shubman Gill dropped, India T20 World Cup 2026 squad, Ajit Agarkar statement, Team India selection, T20 World Cup 2026, Suryakumar Yadav captain, Shubman Gill exclusion reason, Jitesh Sharma dropped, Ishan Kishan selected, BCCI selection committee, Indian cricket team news, T20 World Cup India squad

শুভমান গিলকে কেন টিম ইন্ডিয়া থেকে বাদ দেওয়া হল?

Ajit Agarkar On Shubman Gill and Jitesh Sharma:  ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হতেই সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শুভমান গিলের বাদ পড়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ঘোষিত এই দলে জায়গা পাননি শুভমান গিল এবং উইকেটকিপার ব্যাটার জিতেশ শর্মা। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ব্যাখ্যা দেন অজিত আগরকর।

Advertisment

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব, নির্বাচক কমিটির প্রধান  অজিত আগরকর এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। সেখানে শুভমান গিলকে কেন দলে রাখা হল না, সেই প্রশ্নের উত্তরে আগরকর জানান, গিলের সাম্প্রতিক ফর্ম এবং দলের কম্বিনেশনই এই সিদ্ধান্তের মূল কারণ। তাঁর কথায়, “আমরা জানি শুভমান কতটা প্রতিভাবান খেলোয়াড়। কিন্তু এই মুহূর্তে ওর রানের ঘাটতি রয়েছে। ১৫ জনের স্কোয়াড তৈরি করতে গেলে কাউকে না কাউকে বাদ পড়তেই হয়। এবার দুর্ভাগ্যবশত সেটা শুভমানের ক্ষেত্রেই হয়েছে।”

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

তিনি আরও জানান, সাম্প্রতিক পারফরম্যান্সও গিলের পক্ষে যায়নি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শুভমান গিল চার ইনিংসে মাত্র ৪, ৪, ০ এবং ২৮ রান করেন। এছাড়াও ২০২৫ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি কোনও উল্লেখযোগ্য বড় ইনিংস খেলতে পারেননি এবং অর্ধশতকও পাননি। এই পরিস্থিতিতে নির্বাচকদের কাছে কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না বলেই জানান আগরকর। চোটের কারণে ফাইনাল ম্যাচে না খেলতে পারাও গিলের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, উইকেটকিপার-ব্যাটসম্যান জিতেশ শর্মার বাদ পড়ার কারণও স্পষ্ট করেছেন অজিত আগরকর। তিনি  বলেন, টিম কম্বিনেশনের দিক থেকে টপ অর্ডারে একজন উইকেটকিপার-ব্যাটসম্যান রাখা জরুরি হয়ে পড়েছিল। জিতেশ মূলত লোয়ার অর্ডারে ব্যাট করেন, আর সেই কারণেই তাঁর পরিবর্তে ঈশান কিষাণকে সুযোগ দেওয়া হয়েছে। আগরকরের কথায়, “জিতেশের পারফরম্যান্সে বড় কোনও সমস্যা ছিল না। কিন্তু দলের প্রয়োজনে আমাদের টপ অর্ডারে একজন উইকেটকিপারের দরকার ছিল, আর সেই কারণেই এই পরিবর্তন।”

সব মিলিয়ে, ফর্ম এবং দলের ভারসাম্য বজায় রাখার দিকেই বেশি গুরুত্ব দিয়েই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নির্বাচন করা হয়েছে বলে স্পষ্ট করেছেন অজিত আগরকর।

Shubman Gill Ajit Agarkar