/indian-express-bangla/media/media_files/2025/12/01/shubman-gill-18-2025-12-01-11-09-38.jpg)
শীঘ্রই টিম ইন্ডিয়ায় কামব্যাক করতে চলেছেন শুভমান গিল।
Shubman Gill: ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক শুভমান গিলকে নিয়ে এবার একটি সুখবর সামনে এসেছে। আর সেকারণে টিম ইন্ডিয়ার সমর্থকরা আপাতত উদ্বাহু নৃত্য শুরু করেছেন। দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ চলাকালীন ঘাড়ে চোট পেয়েছিলেন শুভমান। সেকারণে চলতি ওয়ানডে সিরিজ থেকেও তিনি ছিটকে গিয়েছেন। এবার গিলের ফিটনেস সম্পর্কিত একটি বড়সড় আপডেট প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের জন্য এবার তিনি প্রস্তুতি শুরু করতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার এই ভারত সফর চলাকালীনই টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা যেতে পারে শুভমানকে।
Shubman Gill Injury Update: ঠিক কী হয়েছে শুভমানের? কতখানিই বা ভয়ানক এই চোট?
শীঘ্রই টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন শুভমান গিল
ঘাড়ে চোট লাগার পর মুম্বইয়ে ফিজ়িওথেরাপি করান শুভমান গিল। যদিও বর্তমানে তিনি চণ্ডীগড়ে নিজের পরিবারের সঙ্গেই রয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, আজ অর্থাৎ ১ ডিসেম্বর বেঙ্গালুরু রওনা দেবেন শুভমান। সেখানেই তিনি নিজের রিকভারি সেশন চালু করবেন। জানা গিয়েছে, আপাতত কোনও যন্ত্রণা অনুভব করছেন না তিনি।
Shubman Gill Injury Update: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন, গুয়াহাটিতে ভারতের নেতৃত্বে কে?
বিগত কয়েকদিন ধরে নেটে অনুশীলন করেননি শুভমান গিল। তবে এবার তিনি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে অনুশীলন করবেন। যদিও তাঁর উপর কড়া নজর রাখবে বোর্ডের মেডিক্যাল টিম। ওই রিপোর্টে বোর্ডেরই এক আধিকারিক জানিয়েছেন, 'শুভমান আপাতত ১০০ শতাংশ ফিট। অনুশীলন করার জন্য একেবারে প্রস্তুত। খুব শীঘ্রই টিম ইন্ডিয়ার স্কোয়াডে ওকে দেখা যেতে পারে। প্রত্যেকেই ওকে মাঠে দেখার জন্য মুখিয়ে রয়েছে।'
Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজেই করবেন কামব্যাক?
শোনা যাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে শুভমান যদি একেবারে সুস্থ হয়ে উঠতে পারেন, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁর নাম নির্বাচন করা হতে পারে। আগামী ৯ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এই সিরিজে গিল কামব্যাক করতে পারেন। যদিও গোটা বিষয়টা আপাতত শুভমানের ফিটনেসের উপর নির্ভর করছে। টি-২০ ফরম্য়াটে তিনি ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক। সেকারণে তাঁর প্রত্যাবর্তন টিম ইন্ডিয়ার কাছে অত্যাবশ্যক।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us