Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে

Shubman Gill Latest News: শনিবার রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলকে। গোটা রাত তাঁকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Shubman Gill Latest News: শনিবার রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলকে। গোটা রাত তাঁকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill Neck Injury

চোট পেয়ে মাঠ ছাড়ছেন শুভমান গিল, এক্সপ্রেস ফোটো - পার্থ পাল

Shubman Gill: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এই ম্য়াচের দ্বিতীয় দিন ভয়ঙ্কর চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল। শুভমানের চোট ভারতীয় ক্রিকেট সমর্থকদের দুশ্চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। কলকাতা টেস্টের (India vs South Africa Test Match) প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুভমান গিল মাত্র ৩ বলই খেলার সুযোগ পেয়েছিলেন। এমন সময় তাঁর ঘাড়ে চোট লাগে। এরপর ফিজিওর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বলেন তিনি। অবশেষে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দ্বিতীয় ইনিংসে আদৌ ব্যাট করতে পারবেন গিল?

Advertisment

Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি?

হাসপাতালে ভর্তি হলেন শুভমান গিল!

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, শনিবার সন্ধ্যার পর থেকেই শুভমানের ঘাড়ে যন্ত্রণা বাড়তে শুরু করে। সেকারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তার থেকেও উদ্বেগের কথা, তিনি স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছেন। জানা গিয়েছে, বিশ্রাম না পাওয়ার কারণেই তাঁর পেশিতে টান ধরেছে। ইতিমধ্যে তাঁর ঘাড়ে স্ক্যান করানো হয়েছে। পাশাপাশি যখন স্টেডিয়াম থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিচ্ছিলেন, সেইসময় শুভমানের গলায় মোটা কলার দেখতে পাওয়া গিয়েছে। আপাতত স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষা করছে বিসিসিআই-এর মেডিক্যাল টিম। তবে বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, চলতি সিরিজেই হয়ত শুভমানকে দেখা যাবে না। সেক্ষেত্রে টিম ইন্ডিয়ার বিপদ বাড়বে বই কমবে না।

Advertisment

South Africa vs India, Shubman Gill Injury: টিম ইন্ডিয়ার চরম দুঃসংবাদ, ভয়ঙ্কর চোটে কাহিল অধিনায়ক শুভমান গিল

মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন গিল

শুভমান গিল আপাতত মেডিক্যাল টিমের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। জানা গিয়েছে, গোটা রাতই নাকি তাঁকে এই পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আপাতত, যাবতীয় চিকিৎসা স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করবে। প্রথম ইনিংসে জোড়া উইকেট পতনের পর ব্যাট করতে নেমেছিলেন শুভমান গিল। কিন্তু, মাত্র ৩ বলই তিনি খেলার সুযোগ পেয়েছিলেন। একটা বাউন্ডারি হাঁকাতে না হাঁকাতেই তিনি ঘাড়ে চোট পান।

IND vs SA Highlights Cricket Score, 1st Test: তৃতীয় দিনই 'খতম' ইডেন টেস্ট? খারাপ উইকেট নিয়ে উঠছে একাধিক প্রশ্ন

তৃতীয় দিনের খেলা হবে আরও রোমাঞ্চকর

কলকাতা টেস্ট মাত্র ২ দিনেই প্রায় শেষ হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, রবিবার (১৬ নভেম্বর) এই ম্য়াচের ফয়সালা হয়ে যাবে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারতেন শুভমান গিল। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে ইডেন টেস্টে তিনি আর মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকরা শুভমানের জন্য অপেক্ষা করলেও, হয়ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ককে ক্রিকেটের নন্দনকাননে দেখতে পাওয়া যাবে না। এই টেস্ট ম্য়াচে এখনও পর্যন্ত বোলারদেরই দাপট দেখতে পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ব্য়াটারই হাফসেঞ্চুরি করতে পারেননি।

Indian Cricket Team Shubman Gill India vs South Africa Test Match