/indian-express-bangla/media/media_files/2025/11/15/shubman-gill-16-2025-11-15-11-41-03.jpg)
ঘাড়ে চোট পেলেন শুভমান গিল
Shubman Gill: অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) চিন্তা ক্রমশ বেড়েই চলেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচে যে তিনি খেলতে পারবেন না, তা ইতিমধ্যে কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে। প্রশ্ন হল, শুভমানের এই চোট ঠিক কতখানি গুরুতর? প্রথম টেস্ট ম্য়াচে ব্যাট করার সময় ঘাড়ের মাংসপেশিতে টান অনুভব করেন শুভমান। এরপর তাঁকে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যেতে হয়েছিল।
জানা গিয়েছে, শুভমানের ঘাড়ে আপাতত যথেষ্ট ব্যথা রয়েছে। এমনকী, ঘাড় ঘোরাতেও সমস্যা হচ্ছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাঁকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়। গিলের সেই চোট আপাতত কেমন রয়েছে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে চিকিৎসকদের একাংশ মনে করছেন, শুভমানের চোট যদি গুরুতর হয়, সেক্ষেত্রে হয়ত তিন থেকে ছ'মাস তাঁকে বিশ্রাম গ্রহণ করতে হবে। আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।
Shubman Gill Injury Update: দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন শুভমন, গুয়াহাটিতে ভারতের নেতৃত্বে কে?
শুভমানের চোট নিয়ে বর্তমান আপডেট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্য়াচের দ্বিতীয় দিন শুভমান গিল ব্যাট করতে নেমেছিলেন। তিনটে বল খেলতে না খেলতেই তিনি ঘাড়ের পেশিতে অস্বস্তি অনুভব করেন। এরপর মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান তিনি। দুই ইনিংসে আর ব্যাট করতে নামেননি। শুভমানের ঘাড়ে MRI করা হয়েছে। তাঁকে আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক দীনেশ পারদিওয়ালার পর্যবেক্ষণে আপাতত রয়েছেন শুভমান। ইতিপূর্বে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটারের চোট সারিয়েছেন তিনি। জানা গিয়েছে, শুভমানের নাকি ইন্টার-স্পাইনাস লিগামেন্ট ইনজুরি হয়েছে।
Shubman Gill Latest Injury Update: আশঙ্কাই হল সত্যি, ভয়ঙ্কর বিপদে শুভমান! ভর্তি হাসপাতালে
ইন্টার-স্পাইনাস লিগামেন্ট ইনজুরি কতখানি ভয়ানক?
ঘাড়ের হাড়ে প্রত্যেকটা কশেরুকার ঠিক পিছনে একটি করে স্পাইনাস প্রসেস থাকে। এগুলোর মধ্যে যে লিগামেন্ট যুক্ত থাকে, সেটাকেই ইন্টার-স্পাইনাস লিগামেন্ট বলা হয়ে থাকে। যদি এই লিগামেন্টে কোনও কারণে চোট লাগে, তাহলে সেটাকে বলা হয় সার্ভাইকাল ইন্টার লিগামেন্ট। আপনার ঘাড় যদি আচমকা সামনে কিংবা পিছনের দিকে মুচড়ে যায়, তকন এইধরনের চোট লাগে। ঘাড়ের মাংসপেশিতে টান লাগে। এমনকী, অনেকসময় লিগামেন্ট ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।
Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি?
সুস্থ হতে কতটা সময় লাগবে শুভমানের
ইন্টার স্পাইনাস লিগামেন্ট ইনজুরি কতখানি ভয়ঙ্কর, সেটা গ্রেডের উপর নির্ভর করে। যদি শুভমান গ্রেড ১ চোট পান, তাহলে ঘাড়ের পেশিতে অত্যন্ত যন্ত্রণা হবে। কিন্তু, সেটা দ্রুত ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি সেটা না হয়, তাহলে সুস্থ হতে বেশ খানিকটা সময় লেগেই যাবে। গ্রেড ১ থেকে পুরোপুরি সুস্থ হলে ২ থেকে ৪ সপ্তাহ সময় লাগতে পারে। গত ১৫ নভেম্বর চোট পেয়েছিলেন শুভমান। দ্বিতীয় টেস্টের জন্য তিনি ফিট হতে পারেননি।
যদি গ্রেড ২ ইনজুরি হয়, আপাতত যেটা আশঙ্কা করা হচ্ছে, সেক্ষেত্রে ঘাড়ের যন্ত্রণা অব্যাহত থাকে। একদিক থেকে অন্যদিকে ঘাড় ঘোরাতে গেলেও বীভৎস যন্ত্রণা হয়। এই চোট সম্পূর্ণ সারতে ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাৎ, শুভমান গিলের ইনজুরির মাত্রা যদি গ্রেড ২ হয়ে থাকে, সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে পারবেন না।
৩ থেকে ৬ মাসও বাড়তে পারে বিশ্রামের মেয়াদ!
তবে শুভমান গিল যদি গ্রেড ৩ ইনজুরি পেয়ে থাকে, তাহলে সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। কারণ এই চোট সম্পূর্ণভাবে সারতে ৩ থেকে ৬ মাস সময় লেগে যায়। এই পরিস্থিতিতে ঘাড় একেবারে স্থিতিশীল থাকে না। মাথা সোজা করে রাখাটাই বেশ কঠিন হয়ে যায়। শুভমানের এমনও কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাওয়া গিয়েছে। যদি শুভমানের চোটের পরিমাণ গ্রেড ৩ হয়ে থাকে, তাহলে ২০২৬ টি-২০ বিশ্বকাপ খেলার স্বপ্ন চুরমার হয়ে যাবে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে আইসিসি-র এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us