Shubman Gill: শুভমান গিলের সঙ্গে বিশ্বাসঘাতকতা? বিশ্বকাপ থেকে বাদ পড়ার বিষয়ে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

Shubman Gill Dropped T20 World Cup 2026: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে শুভমান গিলের বাদ পড়া নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে।

Shubman Gill Dropped T20 World Cup 2026: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে শুভমান গিলের বাদ পড়া নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shubman Gill T20 World Cup 2026, Shubman Gill dropped from T20 team, India T20 World Cup squad news, BCCI selection controversy, Shubman Gill exclusion reason, Gautam Gambhir selection call, Ajit Agarkar statement, Suryakumar Yadav captaincy, Bengali cricket news

শুভমান গিলের বাদ পড়া নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে।

Shubman Gill Dropped T20 World Cup 2026: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল থেকে শুভমান গিলের বাদ পড়া নিয়ে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসায় প্রশ্ন উঠছে শুভমান গিলের সঙ্গে কি আদৌ ন্যায্য আচরণ করা হয়েছে? বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা করার সময় তালিকায় গিলের নাম না থাকায় ক্রিকেটমহল কার্যত চমকে ওঠে। নির্বাচকদের তরফে নিশ্চিত করা হয়েছে যে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হলেও, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে না শুভমান গিলকে।

Advertisment

এদিকে, আরও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে যে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার বিষয়ে শুভমান গিলকে নাকি আগাম কোনওভাবেই জানানো হয়নি। এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর কিংবা টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব কেউই ব্যক্তিগতভাবে গিলের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়ে কথা বলেননি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন গিলের পায়ে চোট লাগার পর থেকেই টিম ম্যানেজমেন্ট তার বিকল্প খোঁজা শুরু করে। যদিও সেই চোট গুরুতর ছিল না এবং মেডিকেল টিমের রিপোর্ট অনুযায়ী গিল খেলতে সক্ষম বলে জানা গিয়েছে। এমনকি, আহমেদাবাদে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সূত্রের দাবি, তার আগেই টিম ম্যানেজমেন্ট গিলকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল।

এই পরিস্থিতি থেকে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে কোনও রকম আনুষ্ঠানিক নোটিস বা সরাসরি আলোচনা ছাড়াই শুভমান গিলকে টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে রাখা হয়েছে। বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে যখন সংবাদ সম্মেলনে  অজিত আগরকরকে গিলের বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও স্পষ্ট জবাব দিতে পারেননি।

উল্লেখযোগ্যভাবে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব নিজেও সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে নেই। তবুও বোর্ড সূত্রের খবর, অন্তত বিশ্বকাপ পর্যন্ত তার অধিনায়কত্বে কোনও পরিবর্তন আনা হচ্ছে না। সব মিলিয়ে, শুভমান গিলকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া শুধুই ফর্ম বা চোটের কারণে নয়, বরং এর নেপথ্যে রয়েছে আরও গভীর কোন কারণ। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।

আরও পড়ুন- কোন জাদুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কামব্যাক? দল ঘোষণা হতেই মুখ খুললেন ঈশান কিষাণ

আরও পড়ুন- ১০ ম্য়াচে ৫১৭ রান... তাও সুযোগ পেলেন না ২০২৬ টি-২০ বিশ্বকাপে! ভারতীয় ক্রিকেট দলে ব্রাত্য এই চ্যাম্পিয়ন অধিনায়ক

Ishan Kishan: ফের গর্জে উঠল ঈশানের ব্যাট, আর কতদিন মুখ ফেরাবেন নির্বাচকরা?

Ishan Kishan Comeback: একেই বলে কপাল! সুযোগ এলেও টিম ইন্ডিয়ায় কামব্যাক হল না ঈশানের, কারণটা জানেন?

Ishan Kishan in IPL Closing Ceremony: ঈশান কিষান নাকি? নাচে-গানে মাতালেন সমাপনী অনুষ্ঠান

T20 Shubman Gill World Cup