Shubman Gill: কতটা গুরুতর শুভমানের চোট? আদৌ ইডেনে আর ব্যাট করতে পারবেন তিনি?

Shubman Gill Injury Update: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে বড়সড় আপডেট দিল বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমানে ঘাড়ের পেশিতে টান ধরেছে। সেকারণে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে।

Shubman Gill Injury Update: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে বড়সড় আপডেট দিল বিসিসিআই। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমানে ঘাড়ের পেশিতে টান ধরেছে। সেকারণে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill Injury Update

শুভমানের চোট নিয়ে মুখ খুলল বিসিসিআই

Shubman Gill: ভারতীয় টেস্ট ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক শুভমান গিলের চোট নিয়ে বড়সড় আপডেট দিল বিসিসিআই (BCCI)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শুভমানের ঘাড়ের পেশিতে টান ধরেছে। সেকারণে তাঁকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে। বিসিসিআই-এর আপডেট অনুসারে, মেডিকেল টিম আপাতত গিলকে কড়া নজরে রেখেছে। শুভমান আর ব্যাট করতে পারবেন কি না, সেটা পরিস্থিতির উপর নির্ভর করছে।

Advertisment

South Africa vs India, Shubman Gill Injury: টিম ইন্ডিয়ার চরম দুঃসংবাদ, ভয়ঙ্কর চোটে কাহিল অধিনায়ক শুভমান গিল

আসলে, গিল ব্যাট করার সময় একটি সুইপ শট মারতে যান। সেইসময় তাঁর ঘাড়ে হ্যাঁচকা টান লেগে যায়। সঙ্গে সঙ্গে তিনি অস্বস্তি অনুভব করতে থাকেন। অবস্থা এতটাই করুণ হয়ে গিয়েছিল যে গিল তাঁর ঘাড় একদিক থেকে অন্যদিকে ঘোরাতে পর্যন্ত পারছিলেন না। এরপর তাঁকে মাঠের বাইরে যেতে হয়।

Advertisment

Shubman Gill News Update: শুভমানের মাথায় 'কলঙ্কের' বোঝা! কী বললেন ভারত অধিনায়ক?

গিলের ইনজুরি আপডেট

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাদের এক্স অ্যাকাউন্টে শুভমান গিলের ইনজুরি সংক্রান্ত আপডেট দিয়েছেন। বোর্ডের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুভমানের ঘাড়ের পেশিতে টান ধরেছে। সেকারণে তিনি ব্যাটিংয়ের মাঝখানেই মাঠ ছেড়েছেন। গিলের এই চোটের উপর বিসিসিআই কড়া নজর রাখছে।

Shubman Gill workload challenge: মানসিক চাপ ও ফরম্যাট বদলের লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখে গিল

প্রসঙ্গত, ইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামলেন না শুভমান গিল। টিম ইন্ডিয়া ৯ উইকেট হারিয়ে ১৮৯ রান করল। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে তারা মাত্র ৩০ রানে এগিয়ে রইল। প্রথম ইনিংসে শুভমান মাত্র ৩ বলে খেলে ৪ রান করেছিলেন। এমন সময় একটি সুইপ শট মারতে যান তিনি। এরপরই গিল অস্বস্তিতে ভুগতে শুরু করেন। দলের ফিজ়িও মাঠে এসে শুভমানের চোট পরীক্ষা করেন। মাঠের মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনার পপর শুভমান বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

IND vs SA 1st Test, Shubman Gill Record: জোড়া রেকর্ডের দোরগোড়ায় শুভমান, ইডেন টেস্টে 'ইতিহাস' গড়বেন গিল?

হতাশ করলেন করলেন ভারতীয় ব্যাটাররা

দক্ষিণ আফ্রিকা ১৫৯ রানে অলআউট হয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, শুরুটা তারা একেবারেই ভাল করতে পারেনি। মাত্র ১২ রান করে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল। মার্কো জেনসেনের বলে তিনি ক্লিন বোল্ড হয়ে যান। তিন নম্বরে ওয়াশিংটন সুন্দর ব্যাট করতে নেমেও নজর কাড়তে পারলেন না। ২৯ রান করে তিনিও ফিরে গেলেন।

গিল মাত্র ৪ রান করেই রিটায়ার্ড হার্ট হয়ে যান। ঋষভ পন্থ ২৪ বলে ২৭ রান করে করভিন বশের শিকার হলেন। অন্যদিকে, কেএল রাহুল ৩৯ রান করে কেশব মহারাজের বলে আউট হয়ে যান। রবীন্দ্র জাদেজা শুরুটা ভাল করলেও ফায়দা তুলতে পারলেন না। ২৭ রান করে আউট হয়ে গেলেন। জুরেলও ফিরে যান মাত্র ১৪ রান করে। বাকিদের রান সংখ্যা আর না বলাই ভাল। দ্বিতীয় ইনিংসে ভারত কেমন বোলিং পারফরম্য়ান্স করে, সেটাই আপাতত দেখার।

BCCI Indian Cricket Team Shubman Gill