Shubman Gill:টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুভমান গিলকে বাদ দেওয়ার নেপথ্যে বিরাট ষড়যন্ত্র? ফাঁস হতেই ক্রিকেট দুনিয়ায় ভূমিকম্প

Shubman Gill Dropped:২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে শুভমান গিলের বাদ পড়া এখনও ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয়।

Shubman Gill Dropped:২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে শুভমান গিলের বাদ পড়া এখনও ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয়।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubman Gill dropped, T20 World Cup 2026 India squad, Indian selectors controversy, Gautam Gambhir, Ajit Agarkar, K Srikanth statement, RP Singh selector, Pragyan Ojha selector, Team India T20 news, Shubman Gill latest news, Vijay Hazare Trophy, India vs New Zealand ODI series

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুভমান গিলকে বাদ দেওয়ার নেপথ্যে বিরাট ষড়যন্ত্র?

Shubman Gill Dropped: শুভমান গিল বাদ পড়া নিয়ে জোর চর্চা, তিন নির্বাচকের আপত্তিতেই কি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হলো না?

Advertisment

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দল থেকে শুভমান গিলের বাদ পড়া এখনও ক্রিকেট মহলে বড় আলোচনার বিষয়। আশ্চর্যের বিষয়, এশিয়া কাপের ঠিক আগে গিলকে টি-টোয়েন্টি দলে সহ-অধিনায়ক করা হলেও বিশ্বকাপের আগে তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে বোর্ডের অন্দরে মতবিরোধের কথাও সামনে আসছে।

খবর অনুযায়ী, ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর শুভমান গিলকে টি-টোয়েন্টি দলে রাখতে চেয়েছিলেন। তবে নির্বাচক কমিটির বাকি তিন সদস্য গিলের দলে থাকার বিরোধিতা করেন। পাঁচ সদস্যের নির্বাচক কমিটিতে সংখ্যাগরিষ্ঠের মতই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরা হয়। ফলে তিন নির্বাচকের আপত্তির কারণেই গিলের বিশ্বকাপ দলে জায়গা হয়নি বলেই সূত্রের খবর। 

এদিকে, প্রাক্তন ভারতীয় ওপেনার ও নির্বাচক কে. শ্রীকান্ত শুভমান গিলের বাদ পড়াকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাঁর মতে, এই সিদ্ধান্ত একেবারেই সঠিক। নতুন নির্বাচকদের তিনি অভিনন্দনও জানিয়েছেন। সম্প্রতি নির্বাচক হিসেবে দায়িত্ব পাওয়া প্রজ্ঞান ওঝা এবং আরপি সিংকে ঘিরেও জল্পনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করছেন, গিলকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তাঁদের ভূমিকা থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

শুভমান গিলকে আপাতত বিজয় হাজারে ট্রফিতে পাঞ্জাবের হয়ে খেলবেন।  এর পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজেও তাঁর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সাদা বলের ক্রিকেটে নিজের ফর্ম দ্রুত ফিরে পাওয়া এখন গিলের জন্য অত্যন্ত জরুরি। ধারাবাহিক ব্যর্থতা চলতে থাকলে ভবিষ্যতে ওয়ানডে দলেও তাঁর জায়গা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

আরও পড়ুন- পারফরম্যান্সের নামে 'লবডঙ্কা', দল ছাড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার!

PSG vs Real Madrid: রিয়াল মাদ্রিদকে চূর্ণ করে ফাইনালে PSG, প্রাক্তন ক্লাবের সামনে ধুলোয় মিশল এমবাপের সম্মান 

Real Madrid Win: দুরন্ত পারফরম্য়ান্স ভিনিশিয়াস জুনিয়রের, বিশ্বকাপের শেষ ১৬-য় রিয়াল মাদ্রিদ

Barcelona vs Real Madrid: এল ক্লাসিকোতে যে পাঁচটি জিনিস দেখলাম

Barcelona vs Real Madrid, El Clasico Live Streaming: কখন আর কোথায় দেখবেন ম্য়াচ?

Shubman Gill