Shubman Gill Press Conference: ঘরের মাঠে লজ্জার হার, কার কাঁধে বন্দুক রাখলেন অধিনায়ক শুভমান গিল?

India vs New Zealand ODI Series: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের অন্তিম ম্য়াচে নিউজিল্যান্ড ৪১ রানে জয়লাভ করে। আর সেইসঙ্গে সিরিজও তারা ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে।

India vs New Zealand ODI Series: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের অন্তিম ম্য়াচে নিউজিল্যান্ড ৪১ রানে জয়লাভ করে। আর সেইসঙ্গে সিরিজও তারা ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill with Rohit Sharma and Gautam Gambhir

রোহিত শর্মা, গৌতম গম্ভীর এবং শুভমান গিল

India vs New Zealand: ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ আয়োজন করা হয়েছিল। এই সিরিজের অন্তিম ম্য়াচে নিউজিল্যান্ড ৪১ রানে জয়লাভ করে। আর সেইসঙ্গে সিরিজও তারা ২-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরে ফেলেছে। ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ভারতের (Indian Cricket Team) মাটিতে ওয়ানডে সিরিজ জিতল কিউয়ি ব্রিগেড। এর আগে কখনও তারা ভারতের মাটিতে ৫০ ওভারের সিরিজ জিততে পারেনি। অন্যদিকে, এই সিরিজ হাতছাড়া হওয়ার পর রাগে-ক্ষোভে কার্যত ফেটে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)।

Advertisment

আরও পড়ুন:

Gautan Gambhir Coaching Report Card: কোচ গম্ভীরের উপর বাড়ল কলঙ্কের বোঝা, আর কতদিন বইবে ভারত?

কী বললেন শুভমান গিল?

এই পরাজয়ের পর টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলির প্রশংসা করলেন শুভমান গিল। উল্লেখ্য, গত ম্য়াচে কিং কোহলির ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া যায়। শুভমান বললেন, 'এই সিরিজের প্রথম ম্য়াচ আমরা জিতলেও, ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছিল নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে আমরা ইন্দোরে খেলতে নেমেছিলাম। কিন্তু, আমরা যে পারফরম্য়ান্স করেছি, তা অত্যন্তই হতাশাজনক।'

আরও পড়ুন:

Rohit Sharma ODI Performance: ১৪ বছরে নিকৃষ্টতম ওয়ানডে পারফরম্যান্স, আদৌ বিশ্বকাপে সুযোগ পাবেন রোহিত?

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'বেশ কয়েকটি জায়গা নিয়ে আমাদের চিন্তাভাবনা করতে হবে। কীভাবে আরও উন্নত করা যায়, সেই ব্যাপারে আলোচনা করতে হবে। এই ম্য়াচে বিরাট ভাই যেভাবে ব্যাট করছিলেন, তা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা যথেষ্ট ইতিবাচক দিক। এই সিরিজে হর্ষিত ৮ নম্বরে নেমে ব্যাট করেছে। ওই জায়গায় ব্যাট করা একেবারেই সহজ কাজ নয়। কিন্তু, যেভাবে ও ব্যাট হাতে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি দুর্দান্ত বোলিং করেছে, তাতে আমার মনে হয় যে এটা টিম ইন্ডিয়ার জন্য একটা যথেষ্ট ভাল দিক।'

আরও পড়ুন:

Virat Kohli 85th Century: শতরান হাঁকিয়েও মানরক্ষা করতে পারলেন না ভারতের, জলে গেল বিরাটের লড়াই

৪১ রানে পরাস্ত ভারত

ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রান করেছিল। ড্য়ারিল মিচেল করেন ১৩৭ রান। অন্যদিকে, গ্লেন ফিলিপস ১০৬ রান করেছিল। এই টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় ক্রিকেট দল ৪৬ ওভারে ভারতীয় ক্রিকেট দল ৪৬ ওভারে ২৯৬ রান করতে পারে। টিম ইন্ডিয়ার হয়ে বিরাট কোহলি ১৪৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। অন্যদিকে, নীতীশ কুমার রেড্ডি ৫৭ বলে ৫৩ রান এবং হর্ষিত রানা ৪৩ বলে ৫২ রান করেন। নিউজিল্যান্ড ৪১ রানে জয়লাভ করার পাশাপাশি এক নয়া ইতিহাস কায়েম করেছে।

Indian Cricket Team Shubman Gill India vs New Zealand