/indian-express-bangla/media/media_files/2025/10/19/shubman-2-2025-10-19-18-32-06.jpg)
ভারতীয় টি-২০ ক্রিকেট দলের সহ অধিনায়ক শুভমান গিল
Shubman Gill: প্রায় ১ বছর পর ভারতীয় টি-২০ ক্রিকেট দলে (Indian Cricket Team) কামব্যাক করেছেন শুভমান গিল। তারপর থেকে আজ পর্যন্ত নিজেকে এই স্কোয়াডের যোগ্য দাবিদার হিসেবে প্রমাণ করতে পারেননি। যেহেতু তিনি ওপেন করতে নামছেন, সেকারণে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না সঞ্জু স্যামসন (Sanju Samson)। ইতিমধ্যে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে শুভমান গিলের ব্যাটিং ফর্ম নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার জ়াহির খান। তাঁর কথায়, শুভমান নাকি স্বাধীনভাবে হাত খুলে খেলতে পারছেন না। যদি গিল চাপমুক্ত হয়ে ব্যাটিংই না করতে পারেন, তাহলে আগামীদিনে আরও সমস্যা বাড়বে।
IND vs AUS 4th T20I, Shubman Gill Batting: খাদের মুখে 'মহার্ঘ্য' ৪৬ রান! আপাতত ফাঁড়া কাটল শুভমানের?
শুভমান গিল সম্পর্কে কী বললেন জ়াহির খান?
এশিয়া কাপ থেকেই শুভমান গিলের ব্যাটে তেমন গর্জন শুনতে পাওয়া যায়নি। ২০২৫ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নেমে শুভমান গিল সাতটি ম্য়াচে ২১.১৬ ব্যাটিং গড়ে মাত্র ১২৭ রান করেছিলেন। এরপর অস্ট্রেলিয়া সফরেও তিনি ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। ক্রিকবাজ়কে দেওয়া একটি ইন্টারভিউয়ে জ়াহির খান বললেন,
Shubman Gill News: শুভমান গিলকে নিয়ে 'ফাঁস' বিস্ফোরক খবর, কল্পনাই করেননি টিম ইন্ডিয়ার সমর্থকরা!
'যদি আপনি স্বাধীনভাবে খেলতে পারেন, একমাত্র তাহলেই সবকিছু ঠিকঠাক হয়। শুভমানের উচিত একেবারে স্বাধীনভাবে খেলা। আমার মনে হয়, ও একটু বেশিই চিন্তাভাবনা করছে। কীভাবে একটা ইনিংস গড়তে হবে, কীভাবে ইনিংসে গতি আনতে হবে, এই সবকিছু আর কী! এই সকল চিন্তার কারণেই ও সহজাত ব্যাটিং করতে পারছে না। আমার মতে, বর্তমানে শুভমানের উচিত নিজের স্বাভাবিক ক্রিকেটটা খেলে যাওয়া। সেক্ষেত্রে বিষয়গুলো হয়ত একটু কম জটিল হতে পারে। শুধু শুধু একটা বিষয়কে জটিল করে তো কোনও লাভ নেই। শুভমানের টাইমিং এবং টাচ অসাধারণ। সেকারণে আমার মনে হয়, শীঘ্রই ও বড়সড় একটা ধামাকা করতে পারে।'
Shubman Gill Criticized: প্রথম ম্য়াচ হারের 'শাস্তি'! চূড়ান্ত অপমানে বিদ্ধ শুভমান
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শুভমান গিলের পারফরম্যান্স
২০২৪ সালের পর ফের ২০২৫ সালে ভারতীয় টি-২০ স্কোয়াডে কামব্যাক করেছেন শুভমান গিল। টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে তিনি টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন। পাশাপাশি টি-২০ দলের সহ অধিনায়কও তিনি। কিন্তু, ২০ ওভারের ফরম্য়াটে শুভমান সেভাবে রানই করতে পারছেন না। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাসে আবার টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) আয়োজন করা হবে। শুভমানকে যদি বিশ্বকাপ স্কোয়াডে আসন পাকা করতে হয়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে রান করতেই হবে। টিম ইন্ডিয়ার হয়ে শুভমান ৩১ ম্য়াচে মোট ৭৬২ রান করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us