Shubman Gill News Update: শুভমানের মাথায় 'কলঙ্কের' বোঝা! কী বললেন ভারত অধিনায়ক?

IND vs SA 1st Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আপাতত চলছে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই ম্য়াচে লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে।

IND vs SA 1st Test: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্য়াচ আপাতত চলছে। এই ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই ম্য়াচে লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে।

author-image
Koushik Biswas
New Update
Shubman Gill (15)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল

Shubman Gill: ভারত এবং দক্ষিণ আফ্রিকার (India vs South Africa Test Match) মধ্যে প্রথম টেস্ট ম্য়াচটি কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) খেলা হচ্ছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে প্রথম দিনের লাঞ্চ ব্রেক। দক্ষিণ আফ্রিকা আপাতত ৩ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন দলের দুই ওপেনার রায়ান রিকলটন এবং এইডেন মার্করাম। এছাড়া আউটের তালিকায় নাম লিখিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। ভারতীয় বোলারদের মধ্যে জোড়া উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া একটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব।

Advertisment

IND vs SA Live Cricket Score, 1st Test: প্রথম দিনের লাঞ্চ ব্রেক, কত রান করল দক্ষিণ আফ্রিকা?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হওয়ার পর টস ভাগ্য কিছুতেই খুলছে না শুভমানের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও তিনি সেই একই দূর্ভাগ্যের শিকার হলেন। টস হারার পর বিষয়টা নিয়ে তিনি নিজেই খানিক মজা করলেন। ঘোষণা করলেন, এবার সোজা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেই টস জিতবেন তিনি। অর্থাৎ, টিম ইন্ডিয়া যে WTC ফাইনালের যোগ্যতা অর্জন করবে, সেই ব্যাপারে গিল একেবারে নিশ্চিত।

Advertisment

IND vs SA 1st Test, Sai Sudharsan Dropped: বঞ্চনার শিকার আরও এক তারকা ক্রিকেটার? রানের পাহাড় গড়েও মিলল না সুযোগ!

টস হারতেই বড় মন্তব্য শুভমানের

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। আরও একবার টস হেরে যান শুভমান গিল। এই ব্যাপারে তিনি প্রতিক্রিয়াও দেন। মজার ছলে শুভমান বললেন, তিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবেন। সেই ম্য়াচে অবশ্যই টস জিতবেন। তিনি বললেন, 'আশা করছি যে আমি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অন্তত টস জিততে পারব।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, WTC পয়েন্ট টেবিলে ভারতীয় ক্রিকেট দল আপাতত তৃতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। চলতি সিরিজের ২ ম্য়াচই যদি টিম ইন্ডিয়া জিতে যায়, সেক্ষেত্রে তারা দ্বিতীয় স্থানে উঠে আসবে।

Mohammed Shami Dropped: রাজনীতি না ব্যক্তিগত আক্রোশ? শামি বঞ্চনার 'গোপন কথা' ফাঁস করলেন শুভমান

ভারতের প্রথম একাদশে বড়সড় পরিবর্তন

ইডেন গার্ডেন্সের উইকেটে প্রথম দিন থেকেই ফাটল দেখতে পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে স্পিনাররা যথেষ্ট সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। আর সেকারণেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুভমান গিল ৪ স্পিনার নিয়ে খেলতে নেমেছেন। অক্ষর প্য়াটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা। এই ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মোট ৬ বোলার সুযোগ পেয়েছেন। চার স্পিনার ছাড়াও দলে রয়েছেন মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ। পাশাপাশি টিম ইন্ডিয়ার প্রথম একাদশে প্রত্যাবর্তন ঘটেছে ধ্রুব জুরেল এবং ঋষভ পন্থের।

Eden Gardens Shubman Gill India vs South Africa Test Match