/indian-express-bangla/media/media_files/2026/01/20/babar-azam-and-shubman-gill-2026-01-20-13-29-32.jpg)
বাবর আজম এবং শুভমান গিল
Shubman Gill vs Babar Azam: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তিন ম্য়াচের ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়া (India vs New Zealand) ২-১ ব্যবধানে হেরে গিয়েছে। সিরিজ শেষ হওয়ার পর শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে সমালোচনার ঝড় উঠতে শুরু করেছে। এই সিরিজে শুভমানের ক্যাপ্টেন্সি খুব একটা নজর কাড়তে পারেনি। এবার পড়শি দেশ পাকিস্তানও শুভমানের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা করছে। পাকিস্তানের ২ প্রাক্তন ক্রিকেটার শুভমানের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকী, শুভমানের সঙ্গে তাঁরা বাবর আজমের তুলনাও টানতে শুরু করেছেন।
আরও পড়ুন:
Shubman Gill Press Conference: ঘরের মাঠে লজ্জার হার, কার কাঁধে বন্দুক রাখলেন অধিনায়ক শুভমান গিল?
বাবর আজমের সঙ্গে তুলনা শুভমান গিলের
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি এবার শুভমান গিলের অধিনায়কত্ব প্রসঙ্গে কথা বলতে গিয়ে শান মাসুদের ক্যাপ্টেন্সির সঙ্গে তুলনা টানেন। তিনি বলেন, বাইরে থেকে আসা কোনও পরামর্শ পাত্তা দেওয়া উচিত নয়। তিনি বলেন, 'স্কুলে যাও এবং অধিনায়কত্ব শিখে এসো।'
আরও পড়ুন:
এর পাশাপাশি কামরান আকমলও শুভমানের অধিনায়কত্বকে তুলোধনা করলেন। সঙ্গে বললেন, 'অধিনায়কত্বে গিলের মাথা ঠিকঠাক কাজ করছে না। ২০১৮ সালে বাবর আজমকে অধিনায়ক করেও একই ভুল করেছিল পাকিস্তান ক্রিকেট। টি-২০ ক্রিকেটে গৌতম গম্ভীর বাঁ-হাতি এবং ডানহাতি ব্যাটারের জুটি পছন্দ করেন। যখন বাঁ-হাতি স্পিনার (জেডেন লিনাক্স) বল করছিলেন, তাহলে কোহলি ব্যাট করার সময় কেন তিনি ডানহাতি ব্যাটারকে পাঠালেন?' সঙ্গে তিনি আরও যোগ করেন, 'রেড্ডির আগে জাদেজাকে পাঠানো উচিত ছিল। তোমার কাছে (টপ এবং মিডল অর্ডারে) একজন বাঁ-হাতি ব্যাটার রয়েছে, তখন তাকে সঠিকভাবে ব্যবহার করতে হত।'
আরও পড়ুন:
এইভাবে হারল টিম ইন্ডিয়া
ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচটা ভারতীয় ক্রিকেট দল দুর্দান্ত মেজাজে জয়লাভ করেছিল। এরপর নিউজিল্যান্ড দ্বিতীয় ম্য়াচে কামব্যাক করে। সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরে আসে। অবশেষে নির্ণায়ক ম্য়াচে জয়লাভ করে নিউজিল্যান্ড। ২-১ ব্যবধানে তারা এই সিরিজ নিজেদের পকেটে পুরে নেয়। এবার টি-২০ সিরিজে টিম ইন্ডিয়া পালটা আঘাত করতে পারে কি না, সেটাই আপাতত দেখার।


/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us