India vs New Zealand: চলতি টি-২০ সিরিজের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team) ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল। এই সিরিজে টিম ইন্ডিয়া ২-১ ব্যবধানে হেরে যায়। এই পরাজয়ের পর ভারতের পারফরম্য়ান্স নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। বিশেষ করে অভিযুক্তের কাঠগড়ায় উঠেছিল শুভমান গিলের (Shubman Gill) অধিনায়কত্বকে। এই সিরিজে শুভমানের ক্যাপ্টেন্সি একেবারে নজর কাড়তে পারেনি। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। তিনি মনে করেন, শুভমান গিলকে এখনই অধিনায়কত্বের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। আর দেরি না করে আরও একবার রোহিত শর্মার (Rohit Sharma) হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়া উচিত।
আরও পড়ুন:
Shubman Gill vs Babar Azam: 'স্কুলে গিয়ে ক্যাপ্টেন্সি শেখো...', শুভমানের সঙ্গে তুলনা বাবর আজমের! ভড়কে গেলেন পাক ক্রিকেটার
অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত শুভমানকে
ইনসাইড স্পোর্টসকে দেওয়া একটি ইন্টারভিউয়ে মনোজ তিওয়ারি বললেন, 'রোহিত শর্মার থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দরকারই বা কী ছিল? আমি আজও মনে প্রাণে বিশ্বাস করি, রোহিত শর্মা যদি টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হতেন, তাহলে এই ফলাফলটাই আলাদা হত। কারণ রোহিতের নেতৃত্বে আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম, তখন মনে হয়েছিল যে ভারতীয় ক্রিকেট দল হয়ত সঠিক পথে এগোচ্ছে।'
আরও পড়ুন:
Shubman Gill Press Conference: ঘরের মাঠে লজ্জার হার, কার কাঁধে বন্দুক রাখলেন অধিনায়ক শুভমান গিল?
এরপর মনোজকে প্রশ্ন করা হয়, শুভমান গিলকে সরিয়ে রোহিতের হাতেই আবারও অধিনায়কত্ব তুলে দেওয়া উচিত? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বললেন, 'অবশ্যই। আমি শুধু এটুকুই বলতে পারি যে এখনও শুধরে যাওয়ার সময় রয়েছে। এখানের বিশ্বকাপের সম্মান জড়িয়ে রয়েছে। এটা কোনও দ্বিপাক্ষিক সিরিজ কিংবা সাধারণ মানের টুর্নামেন্ট নয় যে আমরা তাতে অংশগ্রহণ করতে চলেছি।' সঙ্গে রাজ্যের বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আরও যোগ করেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে শুভমান গিলের তুলনায় রোহিতের অধিনায়কত্বে ভারতের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি।
আরও পড়ুন:
IND vs NZ 3rd ODI Shubman Gill Captaincy: একেবারে জঘন্য ক্যাপ্টেন্সি, সেই পুরনো 'গলদ' আওড়ালেন শুভমান!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হেরেছিল সিরিজ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্য়াচের ওয়ানডে সিরিজ খেলতে নেমেও ভারতীয় ক্রিকেট দল হেরে গিয়েছিল। অস্ট্রেলিয়া তাদের দেশের মাটিতে টিম ইন্ডিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়। এখনও পর্যন্ত শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল একটাও ওয়ানডে সিরিজ জিততে পারেনি।
Shubman Gill vs Rohit Sharma: 'শুভমানকে তাড়াও, রোহিতকে আনো...', গিলকে যা-তা শোনালেন বাংলার প্রাক্তন ক্রিকেটার
Shubman Gill ODI Captaincy: ওয়ানডে ক্রিকেটে শুভমান গিলের অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এখনও পর্যন্ত তাঁর নেতৃত্বে ভারত একটাও ওয়ানডে সিরিজ জিততে পারেনি।

শুভমান গিল এবং রোহিত শর্মা