/indian-express-bangla/media/media_files/2025/09/22/shubman-gill-vs-shaheen-afridi-1-2025-09-22-10-06-34.jpg)
শুভমান গিল এবং শাহিন শাহ আফ্রিদি
Shubman Gill: ২০২৫ এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) বিজয় রথ অপরাজেয় গতিতে এগিয়ে চলেছে। রবিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর টুর্নামেন্টের সুপার ফোর রাউন্ডে তারা পাকিস্তানের (Indian vs Pakistan) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে ভারতীয় ব্যাটাররা এমন বিধ্বংসী পারফরম্য়ান্স করলেন, দেখে মনে হচ্ছিল যেন তাঁরা ক্রিকেট ময়দানেই সার্জিক্যাল স্ট্রাইক চালাচ্ছেন। ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা অনবদ্য ব্যাটিং করলেন। দুজনে মিলে টিম ইন্ডিয়ার হয়ে শতরানের ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলেন। আর এখানেই টিম ইন্ডিয়া কার্যত ম্যাচটা নিজেদের পকেটে পুরে ফেলেছিল। তবে পাওয়ার প্লে চলাকালীন পাকিস্তানের পেস তারকা শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) এবং ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক শুভমান গিলের মধ্যে ব্যাপক ঝামেলা হয়। এরপর গিল বাউন্ডারি হাঁকিয়ে পাকিস্তানি পেসারের যাবতীয় হাওয়া বের করে দেন।
India vs Pakistan: 'এটাকে আর লড়াই বলবেন না...', পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে সূর্যের
পাকিস্তানকে 'অওকাত' দেখালেন শুভমান গিল
তৃতীয় ওভারে শাহিন শাহ আফ্রিদি অকারণেই শুভমান গিল এবং অভিষেক শর্মার সঙ্গে ঝামেলা পাকাতে এগিয়ে আসেন। এরপর শুভমান এগিয়ে এসে আফ্রিদির বলে একটি দুরন্ত বাউন্ডারি হাঁকান। সেইসঙ্গে বুঝিয়ে দেন আফ্রিদিকে তাঁর 'অওকাত'। এরপর রেগে গিয়ে শুভমান কিছু একটা বলেন। এই গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
দেখে নিন ভিডিও:
Another fiery chapter written. Shubman Gill takes on Shaheen Afridi and comes out on top. The verbal exchange, the back-to-back boundaries, and that "Jaa, ball lekar aa" moment. This is what India vs Pakistan is all about. pic.twitter.com/D7EMEX2gVP
— Lalit Kaur Dhillon (@LalitKaur) September 21, 2025
অভিষেক এবং হ্যারিস রউফের মধ্যে ঝামেলা
পাওয়ার প্লে চলাকালীন হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকান অভিষেক শর্মা। এমন ব্যাটিং দেখে তেলে-বেগুনে জ্বলে ওঠেন রউফ। তিনি এগিয়ে এসে অভিষেককে উল্টো-পাল্টা কথা শোনাতে শুরু করেন। ওভার শেষ হওয়ার পর অভিষেক এবং হ্যারিসের মধ্য়েও ব্যাপক ঝামেলা হয়। অবশেষে আম্পায়াররা এসে গোটা পরিস্থিতি সামাল দেন। অভিষেক এবং শুভমানের ইনিংসে ভর করেই টিম ইন্ডিয়া এই ম্য়াচে ৬ উইকেটে জয়লাভ করেছে। তার থেকেও বড় কথা, পাকিস্তানি বোলারদের ছাল ছাড়িয়ে কার্যত ডুগডুগি বাজিয়েছে। আর সেকারণেই পাক পেসাররা নিজেদের মাথা ঠিক রাখতে পারেননি।
Abhishek Sharma: রউফের অভদ্রতার যোগ্য জবাব, কড়া ভাষায় 'সবক' শেখালেন অভিষেক! দেখুন ভিডিও
গিল এবং অভিষেকের ব্যাটিং ধামাকা
এই ম্য়াচে অভিষেক শর্মা ৩৯ বলে ৭৪ রানের একটি ঝকঝকে ইনিংস উপহার দেন। এই ইনিংসে তিনি ৬ চার এবং ৫ ছক্কা হাঁকিয়েছেন। এর পাশাপাশি শুভমান গিলও ২৮ বলে ৪৭ রান করেছেন। রানের খাতা খুলতে পারেননি সূর্যকুমার যাদব। অন্যদিকে, সঞ্জু স্যামসন (১৭ বলে ১৩ রান) মিডল অর্ডারে ব্যাট করতে নেমে অতটাও স্বচ্ছ্বন্দবোধ করেননি। শেষপর্যন্ত তিলক বর্মা ৩০ এবং হার্দিক পান্ডিয়া ৭ রানে অপরাজিত থেকে টিম ইন্ডিয়াকে ম্য়াচটা জেতান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us