/indian-express-bangla/media/media_files/2025/11/13/simon-harmer-2025-11-13-17-33-20.jpg)
Simon Harmer: সাইমন হারমার।
IND vs SA, Kolkata Test: দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার সাইমন হারমার (Simon Harmer) ফের শিরোনামে। ২০১৫ সালে মাত্র তিনটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে তিনি যখন ভারত সফরে আসেন, অনেকেই ভেবেছিলেন ভারতের মাটিতে স্পিন আক্রমণ সামলানো তাঁর পক্ষে কঠিন হবে। কিন্তু সময়ের সঙ্গে তাঁর অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস—দু’টোই বেড়েছে অনেকগুণ।
দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হাশিম আমলা বলেছেন, 'সাইমন হারমার এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। কাউন্টি ক্রিকেটে ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগে তাঁর পারফরম্যান্স অসাধারণ। তাঁর সঙ্গে কেশব মহারাজের (Keshav Maharaj) জুটি প্রতিপক্ষের কাছে ভয়ংকর হতে পারে। মহারাজ বিশ্বের সেরা বাঁহাতি স্পিনারদের একজন, এই দু'জন মিলে জুটি তৈরি করতে পারেন।' আমলার মতে, হারমারের সবচেয়ে বড় শক্তি হল— দীর্ঘ স্পেলেও একই লাইন ও লেংথ ধরে রাখতে পারেন। যা এই উপমহাদেশের উইকেটে বেশ কাজে দেয়।
আরও পড়ুন- মানসিক চাপ ও ফরম্যাট বদলের লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের মুখে গিল
দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি অধিনায়ক গ্রেম স্মিথও একই সুরে কথা বলেছেন। তাঁর মতে, পাকিস্তান সফরে হারমারের পারফরম্যান্সই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়েছে। রাওয়ালপিন্ডি টেস্টে ৮/১২৫ নিয়ে সিরিজ সমতায় ফেরান তিনি। স্মিথ বলেন, 'দক্ষিণ আফ্রিকার খুব কম স্পিনারই ভারতে ভালো করেছেন। কিন্তু মহারাজ ও হারমার দুজনই বল ঘোরাতে পারেন। আবার বল নিয়ন্ত্রণও করতে পারেন। এটা তেম্বা বাভুমা (Temba Bavuma)-কে কৌশলগত সুবিধা দেবে।'
আরও পড়ুন- বিশ্বকাপ তো শেষ, এবার কী করবেন রিচা? জানুন হাঁড়ির খবর
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস এই পরিস্থিতিতে বলেছেন, 'দুঃখজনক যে সিরিজে মাত্র দুইটি টেস্ট। অন্তত তিন টেস্ট থাকা উচিত ছিল। এখনকার ব্যস্ত সূচির জন্য বড় সিরিজের সুযোগ থাকছে না।'
আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের কোন ক্রিকেটার হবেন এক্স ফ্যাক্টর? না জানলে পস্তাতে হবে
গত একদশকে হারমার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল। তাঁর লাইন, লেংথ এবং ভেরিয়েশন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তাই ভারতীয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে এবার তিনি হতে পারেন দক্ষিণ আফ্রিকার তুরুপের তাস।
আরও পড়ুন- টিম ইন্ডিয়ার 'ব্রহ্মাস্ত্র' হতে পারেন এই তারকা ক্রিকেটার! ঘুম উড়েছে দক্ষিণ আফ্রিকার
ভারতের ব্যাটিং লাইনআপে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারদের মতো স্পিন ভালো খেলা ব্যাটার থাকলেও, হারমারের অফ-ব্রেক ও ড্রিফট তাদের বিপাকে ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ আফ্রিকার কাছে এই সিরিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি হারমার ও মহারাজ নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে ভারতের ব্যাটিং শক্তি এবার কঠিন পরীক্ষার মুখে পড়বে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us