/indian-express-bangla/media/media_files/2026/01/08/pakistan-cricket-team-7-2026-01-08-02-02-37.jpg)
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্য়াচে জয় পাকিস্তানের
Pakistan Cricket Team: পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যে আপাতত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজের প্রথম ম্যাচটি বুধবার(৭ জানুয়ারি) ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হয়েছিল। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সলমান আলি আগা (Salman Ali Agha) টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে সঠিক বলে প্রমাণ করেন পাকিস্তানের বোলাররা। ১৯.২ ওভারের মধ্যে শ্রীলঙ্কা মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায়। এই রান তাড়া করতে নেমে পাকিস্তান চার উইকেটে সহজ জয় ছিনিয়ে এনেছে। সেইসঙ্গে সিরিজেও তারা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
নিজেদের ঘরেই কুপোকাত শ্রীলঙ্কা
টস হারার পর ব্যাট করতে নামে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দলের ওপেনার পাথুম নিশঙ্কা মাত্র ১২ রান করে আউট হয়ে যান। অন্যদিকে, কামিল মিশারা রানের খাতাই খুলতে পারলেন না। কুশল মেন্ডিস করলেন মাত্র ১৪ রান। তবে জানিথ লিয়ানাগে ৩১ বলে ৪০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। চরিথ আশালঙ্কা এবং ওয়ানিন্দু হাসারঙ্গা দুজনেই ১৮ করে রান করেন। এরপর শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সলমান মির্জা এবং আবরার আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন। তারকা অলরাউন্ডার শাদাব খান এবং মহম্মদ ওয়াসিম জুনিয়ারও দুটো করে উইকেট শিকার করেছেন।
বড় ব্যবধানে জয় শ্রীলঙ্কার
সংক্ষিপ্ত স্কোর তাড়া করতে নেমে পাকিস্তানের ওপেনিং ব্যাটার সাহিবজাদা ফারহান ৩৬ বলে ৫১ রান করেন। ইতিমধ্যে তিনি চারটে বাউন্ডারি এবং জোড়া ছক্কা হাঁকান। অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার স্যাম আইয়ুব ২৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক সলমান আলি আগা ১৬ রান করেন। শেষকালে শাদাব খান ১২ বলে ১৮ রান করেন। আর সে কারণেই পাকিস্তান ৬ উইকেটে এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়। শ্রীলঙ্কার হয়ে মহেশ থিক্ষনা, দুষ্মন্ত চামিরা, ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ধনঞ্জয় ডি সিলভা একটি করে উইকেট শিকার করেন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। এই সময় এমন একটা জয় পাকিস্তান ক্রিকেট দলের আত্মবিশ্বাস অবশ্যই বাড়াবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us