/indian-express-bangla/media/media_files/2025/11/26/smriti-manthana-father-2025-11-26-00-29-31.jpg)
বাবার সঙ্গে স্মৃতি মান্ধানা
Smriti Mandhana: গত রবিবার (২৩ নভেম্বর) ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে হওয়ার কথা ছিল। ওই বিশেষ দিন আচমকা শোনা যায়, স্মৃতির বাবা নাকি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সঙ্গে এও জানতে পারা যায়, পলাশ মুচ্ছলকেও নাকি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এবার স্মৃতির বাবাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। তবে পরিবারের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শ্রীনিবাস মান্ধানা হাসপাতালে ভর্তি হওয়ার কারণেই এই বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এবার যখন তিনি বাড়িই ফিরে এসেছেন, তখন সকলের মুখে আপাতত একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কবে হচ্ছে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে?
Smriti Mandhana Wedding Update: বিয়ে ভাঙছেন স্মৃতি মান্ধানা? নিয়ে ফেললেন চরম পদক্ষেপ!
এখন কেমন আছেন স্মৃতি মান্ধানার বাবা?
ইন্ডিয়া টিভিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মান্ধানার বাবাকে নাকি মঙ্গলবার (২৫ নভেম্বর) হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, উনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। আর কোনও বিপদের আশঙ্কা নেই। চিকিৎসকরা অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছিলেন। সেখানেও কোনও ব্লকেজ দেখতে পাওয়া যায়নি। স্মৃতির পরিবার যে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।
Smriti Mandhana Wedding News: কী হল স্মৃতির ফ্যামিলিতে? বাবার পর এবার হাসপাতালে হবু বর পলাশ!
স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের বিয়ে সংক্রান্ত আপডেট
এবার সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। স্থগিত হয়ে যাওয়া বিবাহ অনুষ্ঠান কি এবার সম্পন্ন হবে? দুই পরিবারের পক্ষ থেকেই বা কী সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে? মোদ্দা কথা, কবে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে? স্মৃতির ফ্যানেদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে ক্রমশ কৌতূহলের পারদ বাড়তে শুরু করেছে। তবে এখনও বিয়ে সংক্রান্ত নতুন কোন তারিখ ঘোষণা করা হয়নি। এমনকী, আনুষ্ঠানিকভাবে কোনও আপডেটও দেওয়া হয়নি।
Smriti Mandhana Father: মেয়ের বিয়ের আগেই হার্ট অ্যাটাক! কী হয়েছিল স্মৃতির বাবার?
কী হয়েছিল স্মৃতির বাবার?
গত রবিবার (২৩ নভেম্বর) ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। গোটা বাড়ি সেজে উঠেছিল। প্রস্তুত ছিল ছাদনাতলাও। একে একে আমন্ত্রিতরাও আসতে শুরু করেছিলেন। কিন্তু, রবিবার সকালবেলা আচমকাই স্মৃতির বাবার শরীর খারাপ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে সাংলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। স্মৃতির ম্যানেজার তুহিন মিশ্রা এই ব্যাপারে আপডেট দিয়েছিলেন। ইতিমধ্যে পলাশ মুচ্ছলেরও পেটে কোনও সমস্যা দেখা দিয়েছিল। সেকারণে তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়। এরপর বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us