/indian-express-bangla/media/media_files/2025/11/24/smriti-mandhana-father-2025-11-24-12-10-53.jpg)
বাবার সঙ্গে স্মৃতি মান্ধানা
Smriti Mandhana: আপাতত স্থগিত হয়ে গিয়েছে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে। রবিবার (২৩ নভেম্বর) বিয়ের কয়েকঘণ্টা আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাওয়ার পর সাংলির একটি হাসপাতালে ভর্তি করতে হয় শ্রীনিবাস মান্ধানাকে। অবশেষে তাঁর হেলথ আপডেট প্রকাশ্যে এসেছে। চিকিৎসক নমন শাহ জানিয়েছেন, ওঁর রক্তচাপ কিছুটা হলেও বেড়ে গিয়েছিল। সেকারণে আগামী কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে। সঙ্গে তিনি আরও যোগ করেছেন, হয়ত শারীরিক এবং মানসিক চাপের কারণে তাঁর শরীর খারাপ হয়েছে।
কী বলছেন চিকিৎসক?
জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা বুকে যন্ত্রণা অনুভব করেন। আশঙ্কা করা হয়, তিনি হয়ত হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এরপর তাঁকে সাংলির সর্বহিত হাসপাতাল এবং মেডিক্যাল রিসার্চ সেন্টারে শিফট করা হয়। চিকিৎক নমন শাহের কথায়, ওঁর কার্ডিয়াক অ্যাঞ্জাইম কিছুটা বেড়ে গিয়েছে। এমন লক্ষণ দেখা গেলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়। সেকারণে আপাতত কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।
Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া
নমন শাহ আরও যোগ করেন, কার্ডিওলজিস্ট চিকিৎসক রোহন থানেদারের তত্ত্বাবধানে রয়েছেন শ্রীনিবাস। ইকোকার্ডিয়ামে কোনও বিপদের আশঙ্কা দেখা যায়নি। তাঁকে লাগাতার ECG মনিটরিংয়ে রাখা হচ্ছে। সেইসঙ্গে প্রয়োজন হলে অ্যাঞ্জিওগ্রাফি করানো হতে পারে। অ্যাঞ্জিওগ্রাফির অর্থ হল, রক্ত ধমনীর এক্স-রে পর্যবেক্ষণ করা।
এখন কেমন আছেন?
এখনও শ্রীনিবাসের রক্তচাপ অনেকটাই উপরের দিকে রয়েছে। চিকিৎসক নমন শাহ আরও জানালেন, হয়ত শারীরিক এবং মানসিক চাপের কারণে তাঁর শরীর খারাপ হয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বাবার শরীর খারাপ হওয়ার পর স্মৃতি মান্ধানা আপাতত নিজের বিবাহ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছেন। কবে এই অনুষ্ঠান ফের আয়োজন করা হবে, সেই ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us