/indian-express-bangla/media/media_files/2025/11/21/narendra-modi-2025-11-21-10-25-18.jpg)
স্মৃতি এবং পলাশকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী
Smriti Mandhana: ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team) তারকা ব্যাটার স্মৃতি মান্ধানা বাগদান পর্বে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মিউজিক কম্পোজ়ার পলাশ মুচ্ছলের সঙ্গে জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন এই ভারতীয় ক্রিকেটার। প্রধানমন্ত্রী মোদী একটি বিশেষ বার্তায় স্মৃতি এবং পলাশের পাশাপাশি এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে দুই পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন।
Smriti Mandhana Wedding: কবে বিয়ের পিঁড়িতে স্মৃতি মন্ধনা? সামনে এল দিনক্ষণ
এই নতুন দম্পতিকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চিঠিতে তিনি ভালবাসা, সংহতি এবং একে অপরের প্রতি বিশ্বাসের কথা লিখেছেন। এর পাশাপাশি স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলকে বিয়ের জন্যও আগাম শুভেচ্ছা জানিয়েছেন। শোনা যাচ্ছে, আগামী ২৩ নভেম্বর স্মৃতি এবং পলাশ বিয়ের পিঁড়িতে বসবেন। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা করা হয়নি।\
এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদী আরও লিখেছেন, 'একে অপরের প্রতি ভালবাসা এবং বিশ্বাসের ভিত্তিতেই স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল নতুন জীবন শুরু করতে চলেছেন। আশা করব, চিরকাল একে অপরের পাশে থাকবেন। ভালবাসার সঙ্গে যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন। একে অপরের শক্তি এবং দুর্বলতাকে পাথেয় করেই জীবনে এগিয়ে যাবেন।'
দেখে নিন মোদীর শুভেচ্ছা:
A Special Wish from Prime Minister Narendra Modi to Smriti Mandhana & Palaash for their marriage. ❤️ pic.twitter.com/9LMQ4vZuld
— Johns. (@CricCrazyJohns) November 21, 2025
ইতিমধ্যে স্মৃতি মান্ধানা একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিও ভাইরাল হতেই তাঁর বাগদানের খবর প্রকাশ্যে এসেছে। যদিও স্মৃতি তাঁর মুখের কথায় এই বাগদানের খবরে সিলমোহর দেননি। সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁদের প্রত্যেককে নাচ করতে দেখা গিয়েছে। ভিডিওর একেবারে শেষে আঙুলে এনগেজমেন্ট রিং দেখান স্মৃতি। এরপরই গোটা বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে।
Smriti Mandhana Love Story: কীভাবে স্মৃতিকে 'দিল কী বাত' জানালেন পলাশ? জেনে নিন হাঁড়ির খবর
দেখে নিন ভিডিও:
This is the reel of Smriti Mandhana's pic.twitter.com/oBaIiJ8Hvt
— CricVipez (@CricVipezAP) November 21, 2025
সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের পিছনে স্মৃতি মান্ধানার একটি বড়সড় অবদান রয়েছে। তিনি ৯ ইনিংসে মোট ৪৩৪ রান করেন। এই প্রসঙ্গে আপনাদের মনে করিয়ে দিই, বিশ্বকাপ ফাইনাল ম্য়াচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us