Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া

Smriti Mandhana Haldi Ceremony: গত শুক্রবার (২১ নভেম্বর) স্মৃতির গায়ে-হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্মৃতির বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটারকে দেখতে পাওয়া গিয়েছে।

Smriti Mandhana Haldi Ceremony: গত শুক্রবার (২১ নভেম্বর) স্মৃতির গায়ে-হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্মৃতির বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটারকে দেখতে পাওয়া গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Jemimah Rodrigues Dance

স্মৃতি মান্ধানার গায়ে হলুদে উদ্দাম নাচ জেমিমার

Smriti Mandhana: হাতে আর একেবারে বেশি সময় বাকি নেই। রাত পোহালেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। গত শুক্রবার (২১ নভেম্বর) স্মৃতির গায়ে-হলুদের অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে স্মৃতির বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটারকে দেখতে পাওয়া গিয়েছে। সকলেই হলুদ রংয়ের পোশাক পরে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। প্রসঙ্গত, আগামী ২৩ নভেম্বর প্রখ্যাত মিউজিক কম্পোজ়ার পলাশ মুচ্ছলকে বিয়ে করতে চলেছেন স্মৃতি মান্ধানা।

Advertisment

Happy Birthday Smriti Mandhana: ২৯ বছরেই কোটি কোটি টাকার মালকিন! স্মৃতি মান্ধানা কীভাবে এত আয় করেন?

এই গায়ে-হলুদ অনুষ্ঠান উপলক্ষ্যে নাচ-গানের আয়োজন করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ডান্স ফ্লোরে দেখতে পাওয়া যায় শেফালি বর্মা, রিচা ঘোষ, শ্রেয়াঙ্কা পাটিল, রেনুকা সিং, শিভালি শিন্ডে, রাধা যাদব এবং জেমিমা রডরিগসকে (Jemimah Rodrigues)। ইতিমধ্যে জেমিমার নাচ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে। এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচে একটি লড়াকু শতরান করেছিলেন জেমিমা রডরিগস। 

Advertisment

5 Facts About Smriti Mandhana: স্মৃতি মান্ধানার ব্য়াপারে ৫ অজানা তথ্য়, শুনলে অবাক হবেন আপনি!

দেখে নিন ভিডিও:

শিবালি শিণ্ডের নাম হয়ত আপনাদের অনেকের কাছে অপরিচিত হতে পারে। শিবালি আসলে মহারাষ্ট্রের ক্রিকেটার। মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে রত্নাগিরি জেটস দলের হয়ে স্মৃতির সঙ্গে খেলেন তিনি। শ্রেয়াঙ্কার উপস্থিতিও এই অনুষ্ঠানে ছিল যথেষ্ট নজরকাড়া। উল্লেখ্য, ২০২৪ টি-২০ বিশ্বকাপে শেষবার শ্রেয়াঙ্কাকে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে দেখতে পাওয়া গিয়েছিল। তারপর থেকে তিনি খুব একটা জনসমক্ষে আসেননি।

Smriti Mandhana Love Story: কীভাবে স্মৃতিকে 'দিল কী বাত' জানালেন পলাশ? জেনে নিন হাঁড়ির খবর

বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন স্মৃতি-পলাশ

বিগত কয়েক বছর ধরে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল (Palash Muchhal) একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তাঁরা ছবি শেয়ার করেছেন। ইতিপূর্বে, আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চ্যাম্পিয়ন হওয়ার পর স্মৃতি এবং পলাশকে একসঙ্গে দেখা গিয়েছিল। এরপর বিশ্বকাপ জয়ের পরও ট্রফি নিয়ে তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায়। টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের পর থেকেই শোনা যাচ্ছিল, স্মৃতি এবং পলাশ শীঘ্রই বিয়ে করবেন। অবশেষে দুজনে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন।

Smriti Mandhana Jemimah Rodrigues Palash Muchhal