Smriti Mandhana Love Story: কীভাবে স্মৃতিকে 'দিল কী বাত' জানালেন পলাশ? জেনে নিন হাঁড়ির খবর

Smriti Mandhana: ২০২৪ সালে টিম ইন্ডিয়ার 'লেডি সুপারস্টার' স্মৃতি মান্ধানা একটি ইনস্টাগ্রাম পোস্ট করে এই সম্পর্কের কথা প্রকাশ করেন। ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের থেকে পলাশ মুচ্ছল এক বছরের বড়।

Smriti Mandhana: ২০২৪ সালে টিম ইন্ডিয়ার 'লেডি সুপারস্টার' স্মৃতি মান্ধানা একটি ইনস্টাগ্রাম পোস্ট করে এই সম্পর্কের কথা প্রকাশ করেন। ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের থেকে পলাশ মুচ্ছল এক বছরের বড়।

author-image
Koushik Biswas
New Update
Smriti Mandhana and Palash Muchhal

স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল

Smriti Mandhana: সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ জয় করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team)। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার (IND W vs SA W) বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্য়াচে ৫২ রানে জয়লাভ করে টিম ইন্ডিয়া ইতিমধ্যে ইতিহাস কায়েম করেছে। এই মহিলা ক্রিকেটারদের নিয়ে আপাতত দেশের সর্বত্র প্রশংসার বন্যা বইছে। 

Advertisment

Smriti Mandhana Latest ICC Ranking: বিশ্বকাপ জিতেও পড়লেন মহা ফাঁপড়ে, চরম ক্ষতির মুখে ভারতের তারকা ক্রিকেটার

এদিকে, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার পরিবারে দ্বিগুণ খুশির হাওয়া বইছে। সম্প্রতি স্মৃতির দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছল (Palash Muchhal) জানিয়েছেন যে তাঁরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। এমনকী, ভারতীয় ক্রিকেট দল বিশ্বকাপ জয় করার পর স্মৃতির পাশে দেখতে পাওয়া যায় পলাশকে। তাঁরা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে চুম্বন করেছিলেন। 

Advertisment

Smriti Mandhana Reaction: ঐতিহাসিক জয়ের পরও চোখে জল, কান্নায় ভেঙে পড়ে এবার সত্যিটা ফাঁস করলেন স্মৃতি!

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে একটাই প্রশ্ন বারংবার উঁকি দিতে শুরু করেছে। কীভাবে টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে প্রপোজ় করলেন পলাশ? কীভাবেই বা একে অপরের সঙ্গে বিনিময় করলেন হৃদয়ের কথা? আসুন, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক।

Smriti Mandhana Wedding: কবে বিয়ের পিঁড়িতে স্মৃতি মন্ধনা? সামনে এল দিনক্ষণ

২০২৪ সালে প্রকাশ করেন সম্পর্কের কথা

২০২৪ সালে টিম ইন্ডিয়ার 'লেডি সুপারস্টার'  স্মৃতি মান্ধানা একটি ইনস্টাগ্রাম পোস্ট করে এই সম্পর্কের কথা প্রকাশ করেন। ২৯ বছর বয়সি এই ক্রিকেটারের থেকে পলাশ মুচ্ছল এক বছরের বড়। বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চলতি মাসেই স্মৃতি এবং পলাশ সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। স্মৃতির হোমটাউন সাংলিতে (মহারাষ্ট্র) চার হাত এক করার অনুষ্ঠান আয়োজন করা হবে।

Smriti Mandhana Record: বিশ্বকাপ ফাইনালে মহা রেকর্ড স্মৃতি মান্ধানার, আনন্দে উল্লসিত টিম ইন্ডিয়া

স্মৃতির নামে হাতে ট্যাটু করিয়েছেন পলাশ

স্মৃতি এবং পলাশ দুজনেই একে অপরকে খুব ভালবাসেন। সূত্রের খবর, ২০১৯ সাল থেকে তাঁরা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। ডেট করছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পলাশের হাতে স্মৃতি নামে একটি সুন্দর উল্কি করা রয়েছে। এই ট্যাটুতে স্মৃতির নামটা স্টাইলিশভাবে লেখা রয়েছে। স্মৃতির নামের প্রথম দুটো অক্ষর এবং ১৮ নম্বর সংখ্যা দিয়ে ট্যাটু করিয়েছেন তিনি।

কীভাবে স্মৃতিকে প্রোপোজ করেছিলেন স্মৃতি?

স্মৃতি এবং পলাশের 'প্রেমের কাহিনী' যথেষ্ট মধুর। ২০১৯ সাল থেকে তাঁদের লাভস্টোরি শুরু হয়। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, দিদি পলকের সামনেই নাকি গান গেয়ে স্মৃতিকে প্রেম নিবেদন করেছিলেন পলাশ। সম্প্রতি, পলাশ জানিয়েছেন যে খুব শীঘ্রই তিনি স্মৃতিকে বিয়ে করতে চলেছেন।

Smriti Mandhana Indian Women Cricket Team IND W vs SA W Palash Muchhal