/indian-express-bangla/media/media_files/2025/11/11/smriti-mandhana-and-palash-muchhal-2025-11-11-16-37-43.jpg)
স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল
Smriti Mandhana: স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে ইতিমধ্যে ভেঙে গিয়েছে। এই ব্যাপারে ভারতীয় মহিলা ক্রিকেট দলের সুপারস্টার ওপেনার নিজেই সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়েছেন। প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর স্মৃতি এবং পলাশের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু, স্মৃতির বাবার শরীর আচমকা খারাপ হওয়ার কারণে সেই বিয়ের অনুষ্ঠান ভেস্তে যায়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, বাবার শরীর সুস্থ হলেই স্মৃতি হয়ত বিয়ের পিঁড়িতে বসবেন। কিন্তু, শেষপর্যন্ত বিয়েটাই ভেঙে গেল।
Smriti-Palash: বিয়ে স্থগিত হতেই সব ছেড়ে এ কোথায় পলাশ? এদিকে বোমা ফাটালেন স্মৃতির ভাই শ্রবণ
পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভাঙলেন স্মৃতি মান্ধানা
রবিবার (৭ ডিসেম্বর) স্মৃতি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানেই তিনি এই বিয়ে ভাঙার কথাটি ঘোষণা করেন। ওই পোস্টে স্মৃতি লিখেছেন, 'গত কয়েক সপ্তাহ ধরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক গুজব প্রকাশ্যে এসেছে। তবে এবার মনে হয়, এই ব্যাপারে আমার মুখ খোলা উচিত। আমি যথেষ্ট ব্যক্তিগত একজন মানুষ। প্রত্যেকটা ব্যাপার নিজের মতো করে গুছিয়ে রাখি। তবে একটা কথা আমি স্পষ্ট করে দিতে চাই, বিয়েটা ভেঙে গিয়েছে। আর এই ব্যাপারটা আমি এখানেই থামাতে চাই। আশা করছি, আপনারাও আমাকে সাহায্য করবেন।'
দেখে নিন সেই পোস্ট:
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/12/07/smriti-mandhana-instagram-post-2025-12-07-15-12-41.jpg)
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আপাতত ২ পরিবারের গোপনীয়তা বজায় রাখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আমাদের ধাতস্থ হওয়ার জন্য কিছুটা সময় দিন। আমি মনে করি, আমার আসল লক্ষ্য হল ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়া। আমি ভারতের হয়ে আরও খেলতে চাই। আরও বেশি ট্রফি জিততে চাই। আমার ফোকাস সবসময়ই এটার উপর ছিল। আপনাদের সমর্থনের জন্য অসংখ্য ধন্যবাদ। এবার সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।'
Smriti Mandhana’s Wedding: বিয়ে স্থগিত স্মৃতি-পলাশের, ইতিমধ্যে 'বড় সিদ্ধান্ত' জেমিমার!
ইনস্টাগ্রামে পলাশকে আনফলো করেছেন স্মৃতি মান্ধানা
স্মৃতি মান্ধানা শুধুমাত্র ইনস্টাগ্রামে আপডেট দিয়ে এই বিয়ে ভাঙার কথা ঘোষণা করেননি। তিনি পলাশকে আনফলোও করে দিয়েছেন। ইতিপূর্বে, স্মৃতি ইনস্টাগ্রামে পলাশকে ফলো করতেন। কিন্তু, এবার ফলোইং লিস্ট থেকে পলাশের নাম সরে গিয়েছে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পলাশ মুচ্ছলকে আনফলো করে দিয়েছেন স্মৃতি মান্ধানা। একটা ব্যাপার বেশ পরিষ্কার যে স্মৃতি এবার জীবনের পথে এগিয়ে যেতে চান। আপাতত ক্রিকেট কেরিয়ারের উপরই তিনি সবথেকে বেশি ফোকাস করতে চাইছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us