/indian-express-bangla/media/media_files/2025/12/29/smriti-mandhana-and-shafali-verma-1-2025-12-29-00-03-16.jpg)
স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা
IND W vs SL W: শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্য়াচে ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women Cricket Team) ৩০ রানে জয়লাভ করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) তিরুবনন্তপুরমে আয়োজিত এই ম্য়াচে শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত পারফরম্য়ান্স করলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং শেফালি বর্মা (Shafali Verma)। দুজনের ব্যাট থেকেই ঝকঝকে অর্ধশতরান বেরিয়ে আসে। ভারত শেষপর্যন্ত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২১ রান করে। জবাবে শ্রীলঙ্কা নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রানই করতে পারে। লঙ্কার হয়ে দলের অধিনায়ক চামারি আতাপাত্তু সর্বাধিক ৫২ রানের ইনিংস উপহার দেন। ভারতীয় বোলারদের মধ্যে দুটো করে উইকেট শিকার করেছেন অরুন্ধতী রেড্ডি এবং বৈষ্ণবী শর্মা। অন্যদিকে, একটি সাফল্য পান শ্রী চরণী।
IND W vs SL W Highlights, 4th T20I: 'লঙ্কাকাণ্ড' টিম ইন্ডিয়ার, ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত
ইতিহাস গড়লেন স্মৃতি এবং শেফালি
এই ম্যাচে এক অনন্য রেকর্ড কায়েম করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের দুই ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। টিম ইন্ডিয়ার হয়ে টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথমবার তাঁরা ১৫০ রানের পার্টনারশিপ পূরণ করলেন। প্রসঙ্গত, প্রথম উইকেটে দুজনের মধ্যে গড়ে ওঠে ১৬২ রানের পার্টনারশিপ। ৭৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন শেফালি বর্মা। অন্যদিকে, স্মৃতি মান্ধানা করলেন ৮০ রান। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ভারত ২ উইকেট হারিয়ে ২২১ রান করে। মহিলা টি-২০ ক্রিকেট ইতিহাসে এটাই ভারতের সর্বাধিক রান। ইতিপূর্বে, টিম ইন্ডিয়া ৪ উইকেটে ২১৭ রান করেছিল। ২০২৪ সালে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সেই স্কোর কায়েম করেছিল।
Richa Ghosh, IND W vs SL W: ঝড়ের নাম রিচা ঘোষ, বাংলার মেয়ের হাতেই হল লঙ্কা দহন!
১০,০০০ রান স্মৃতি মান্ধানার
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ টি-২০ ম্য়াচে স্মৃতি মান্ধানা ২৭ রান করে একটি বিশেষ মাইলফলক অর্জন করেন। তিনি বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান এবং দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেন। মিতালি রাজ এই তালিকার শীর্ষে রয়েছেন। ভারত ৯ ওভারে ৭৫ রান করেছে।
মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান:
- ১০,৮৬৮ - মিতালি রাজ (ভারত)
- ১০,৬৫২ - সুজি বেটস (নিউজিল্যান্ড)
- ১০,২৭৩ - শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড)
- ১০,০৫৩ - স্মৃতি মান্ধানা (ভারত)
- ৯,৩০১ - স্টেফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
- ৮,৩৫২ - মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া)
সেরার পুরস্কার পেলেন স্মৃতি
এই ম্য়াচে সেরার পুরস্কার তুলে দেওয়া হল টিম ইন্ডিয়ার তারকা ওপেনার স্মৃতি মান্ধানার হাতে। বিগত কয়েকটা ম্যাচে স্মৃতির ব্যাটিং পারফরম্য়ান্স নিয়ে অনেক কথাই উঠতে শুরু করেছিল। কিন্তু, আজ তিনি চওড়া ব্যাটে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন। পুরস্কার গ্রহণ করতে এসে তিনি বললেন, 'এই বছর আমি যথেষ্ট ওয়ানডে ক্রিকেট খেলেছি। সেকারণে টি-২০ ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে একটু সমস্যা হচ্ছিল। মানসিকভাবে কিছু পার্থক্য তো থেকেই যায়। কিন্তু, আজ দলের জয়ে নিজের অবদান রাখতে পেরেছি, এতেই আমি খুশি।'
সেইসঙ্গে তিনি সতীর্থ ওপেনার শেফালি বর্মার প্রশংসা করতেও ভুললেন না। স্মৃতির কথায়, 'ক্রিজের অপর প্রান্তে দাঁড়িয়ে শেফালির ব্যাটিং দেখা, একটা অভুতপূর্ব অভিজ্ঞতা। ওর ব্যাটিং আমার চোখকে আরাম দেয়। পাওয়ার প্লে চলাকালীন ও সিংহভাগ বলেই হিট করেছে। আমরা একে অপরের শক্তি এবং দুর্বলতা খুব ভাল করে জানি। আগের তুলনায় ও বর্তমানে অনেক বেশি ম্যাচিওর হয়েছে।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us