/indian-express-bangla/media/media_files/2025/12/09/smriti-mandhana-5-2025-12-09-10-34-12.jpg)
ভারতীয় ক্রিকেট দলের সুপারস্টার ওপেনার স্মৃতি মান্ধানা
Smriti Mandhana: রবিবার (৭ ডিসেম্বর) স্মৃতি মান্ধানা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করলেন। সোশ্যাল মিডিয়া পোস্ট করে তিনি জানিয়ে দেন, পলাশ মুচ্ছলকে বিয়ে করবেন না। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশজুড়ে। কিন্তু, স্মৃতিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার নন, যাঁর বিয়ে এভাবে ভেঙে গেল। এই তালিকায় নাম রয়েছে টিম ইন্ডিয়ার আরও এক তারকা ক্রিকেটারের। কে তিনি? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক।
এই ক্রিকেটার আর কেউ নন, টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj)। শুনে কিছুটা অবাক হলেন তো? তবে এটাই সত্যি। যাবতীয় কথাবার্তা হয়ে যাওয়ার পরেও ভেঙে গিয়েছিল মিতালির বিয়ে। তবে এই সিদ্ধান্তের পিছনে ছিল একটি গুরুত্বপূর্ণ কারণ। এবার সেই বিষয়েই আলোকপাত করা যাক।
বেশ কয়েক বছর আগে মিতালী নিজেই মিড ডে সংবাদপত্রকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানেই তিনি এই বিয়ে ভেঙে যাওয়ার কথাটি উল্লেখ করেন। তিনি বলেন, 'যখন ছোট ছিলাম, তখন বিয়ে করার খুব ইচ্ছে হত।' এই কথাটা বলে তিনি নিজেই খানিকটা হেসে ফেলেন। তারপর আরও যোগ করেন, 'বর্তমানে যখন বিয়ের জন্য পাত্র দেখি, তখন আর সেভাবে ইচ্ছে করেনা। আমি সিঙ্গলই ভাল আছি।'
Smriti Mandhana’s Wedding: বিয়ে স্থগিত স্মৃতি-পলাশের, ইতিমধ্যে 'বড় সিদ্ধান্ত' জেমিমার!
গত বছর রণবীর অহলাবাদিয়ার পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন মিতালি রাজ। সেখানেও তাঁকে বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সেই সময় মিতালী বলেন, ' একবার আমার মাসি বিয়ের জন্য পাত্র দেখেছিলেন। মুখোমুখি কখনও সাক্ষাৎ না হলেও, ফোনে বেশ কয়েকবার কথা হয়েছিল। প্রথমে শারীরিক কুশলতা জিজ্ঞাসা করার পরেই সেই পাত্র সোজা বিয়ের ব্যাপারে প্রশ্ন করতে শুরু করে। জিজ্ঞাসা করে যে আমার কতগুলো সন্তান দরকার? এমন প্রশ্নের সঙ্গে আমি আগে কখনো অভ্যস্ত ছিলাম না। সে কারণে ব্যাপারটা আমার বেশ খারাপই লেগেছিল। তারপরই ওই সম্বন্ধটা ভেঙে দেওয়া হয়। এরপর থেকে আর কখনও বিয়ে করতে ইচ্ছে হয়নি।'
Smriti Mandhana Father: হাসপাতাল থেকে ছাড়া পেলেন স্মৃতির বাবা, বিয়ে কি আদৌ হচ্ছে?
দেখে নিন সেই ভিডিও:
Mithali Raj Talks about her Marriage.. ❤️ pic.twitter.com/MbMfs6mBXR
— Saif Ali Khan (@saifalikhan067) December 2, 2024
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় মহিলা ক্রিকেটে মিতালি রাজ একজন কিংবদন্তি ব্যাটার। প্রায় ২০ বছর তিনি ভারতীয় ক্রিকেট দলের সেবায় নিযুক্ত ছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে ১০,৮৬৮ রান রয়েছে। ২০২২ সালে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন মিতালী।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us