Smriti Mandhana Wedding News: কী হল স্মৃতির ফ্যামিলিতে? বাবার পর এবার হাসপাতালে হবু বর পলাশ!

Smriti Mandhana Wedding: রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। তবে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আচমকা অসুস্থ হয়ে পড়েন। সেকারণে বিবাহ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়।

Smriti Mandhana Wedding: রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল। তবে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আচমকা অসুস্থ হয়ে পড়েন। সেকারণে বিবাহ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়।

author-image
Koushik Biswas
New Update
Smriti Mandhana and Palash Muchhal

স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল

Smriti Mandhana: রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছলের (Palash Muchhal) বিয়ে হওয়ার কথা ছিল। তবে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা আচমকা অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেকারণে বিবাহ অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। এবার শোনা যাচ্ছে, এই ভারতীয় মহিলা ক্রিকেটারের হবু স্বামী পলাশ মুচ্ছলও অসুস্থ হয়ে পড়েছেন। এমনকী, তাঁকেও হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্মৃতির পরিবারে সমস্যা যে ক্রমশ বাড়ছে, তা বলা যেতেই পারে।

Advertisment

Smriti Mandhana Father: মেয়ের বিয়ের আগেই হার্ট অ্যাটাক! কী হয়েছিল স্মৃতির বাবার?

হাসপাতালে ভর্তি স্মৃতির হবু স্বামী

বাবা হাসপাতালে ভর্তি হওয়ার পর স্মৃতি মান্ধানার বিয়ে ইতিমধ্যে পিছিয়ে গিয়েছে। পরবর্তীকালে নতুন তারিখ ধার্য্য করা হবে। ইতিমধ্যে আবার শোনা যাচ্ছে, পলাশ মুচ্ছলকেও নাকি হাসপাতালে ভর্তি করা হয়েছে। NDTV-র একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পলাশকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে, ভাইরাল ইনফেকশনে নাকি তিনি আক্রান্ত হয়েছেন। এমনকী, অ্যাসিডিটির মাত্রা নাকি বেড়ে গিয়েছে। যদিও এই সমস্যা খুব একটা গুরুতর নয়। ইতিমধ্যে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হোটেলও ফিরে গিয়েছেন তিনি।

Advertisment

Smriti Mandhana Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগেই পরিবারে অঘটন, ছাদনাতলার বদলে হাসপাতালে ছুটলেন পলাশের হবু বউ স্মৃতি

বিয়ের দিনই খারাপ হয়েছিল স্মৃতির বাবার শরীর

গত ২৩ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্মৃতি মান্ধানার। কিন্তু, বিবাহ অনুষ্ঠানের ঠিক আগেই অসুস্থ হয়ে পড়েন স্মৃতি মান্ধানার বাবা। এই ভারতীয় ক্রিকেটারের ম্য়ানেজার তুহিন মিশ্রা এই ব্যাপারে আপডেট দিয়েছেন। তিনি জানান, সকাল থেকে স্মৃতির বাবা শারীরিক অসুস্থতা অনুভব করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, তাড়াতাড়ি হয়ত সুস্থ হয়ে উঠবেন তিনি। কিন্তু, শেষপর্যন্ত তেমনটা আর হয়নি। আর সেকারণে আর কোনও বিপদ না বাড়িয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া

এরপর বাড়িতে অ্যাম্বুলেন্স ডাকা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তুহিন মিশ্রা আরও যোগ করেন, স্মৃতি তাঁর বাবাকে খুব ভালবাসেন। আর সেকারণে আপাতত অনির্দিষ্টকালের জন্য বিবাহ অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, আপাতত কয়েকদিন তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণেই থাকতে হবে। তুহিনের কথায়, স্মৃতি মান্ধানা আপাতত তাঁর বাবাকে সম্পূর্ণ সুস্থ দেখতে চান। তারপরই বিয়ে করবেন তিনি।

Smriti Mandhana Palash Muchhal