/indian-express-bangla/media/media_files/2025/11/27/jemimah-rodrigues-wbbl-1-2025-11-27-14-11-43.jpg)
বিগ ব্যাশ খেলতে অস্ট্রেলিয়া যাবেন না জেমিমা
Jemimah Rodrigues: অস্ট্রেলিয়ায় আয়োজিত মহিলাদের বিগ ব্যাশ লিগের বাকি মরশুম আর খেলবেন না ভারতের বিশ্বকাপজয়ী তারকা মহিলা ক্রিকেটার জেমিমা রডরিগস। ব্রিসবেন হিটের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আরও যোগ করা হয়েছে, সতীর্থ স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) কঠিন সময়ে পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি।
Jesus & Jemimah: 'যিশুই বদলে দিয়েছেন জীবন', জীবনের ম্যাচে ইতিহাস গড়ে ধন্যবাদ দিলেন জেমিমা
মহিলাদের বিগ ব্যাশ লিগ এবার ১১ বছরে পা রেখেছে। এই টুর্নামেন্টে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জেমিমা নাম লিখিয়েছিলেন। গত ২ নভেম্বর নব্য মুম্বইয়ে ওয়ানডে বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। ইতিমধ্যে ব্রিসবেন হিটের হয়ে তিনটে ম্য়াচও খেলেন। তবে প্রিয় বান্ধবী স্মৃতি মান্ধানার বিয়েতে উপস্থিত থাকতে সম্প্রতি ভারতে ফিরে এসেছিলেন। সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতির।
Jemimah Rodrigues News Update: বাবাকে অপমানের যোগ্য জবাব, মেয়ে হয়ে প্রতিশোধ নিলেন জেমিমা!
ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, 'জেমিমা রডরিগস জানিয়েছিলেন, চলতি মরশুমের বাকি ম্য়াচগুলো তিনি আর খেলতে পারবেন না। ব্রিসবেন হিট তাঁর সেই অনুরোধ মেনে নিয়েছে। ১০ দিন আগে হোবার্ট হারিকেনের বিরুদ্ধে ম্য়াচ খেলার পরই ভারতে ফিরে গিয়েছেন রডরিগস। ভারতীয় ক্রিকেট দলের সতীর্থ স্মৃতি মান্ধানার বিয়েতে তাঁর উপস্থিত থাকার কথা ছিল।'
সঙ্গে ওই বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, 'যদিও স্মৃতির বাবা আচমকা শারীরিক অসুস্থ হয়ে যাওয়ার পর বিয়ের অনুষ্ঠান আপাতত স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে জেমিমা তাঁর সতীর্থের পাশে থাকতে চান। সেকারণে আপাতত তিনি ভারতেই থাকবেন। চলতি WBBL মরশুমের শেষ চারটে ম্য়াচ জেমিমা আর খেলবেন না।'
Jemimah Rodrigues Century: অজি বধের নায়িকা জেমিমা, তাঁর সুপ্ত প্রতিভা জানলে অবাক হবেন
স্থগিত স্মৃতি-পলাশের বিয়ে
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত ২৩ নভেম্বর স্মৃতি মান্ধানার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু, তাঁর বাবা শ্রীনিবাস আচমকা অসুস্থ হয়ে পড়ায় গোটা অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। জানা গিয়েছে, প্রাতরাশ করার সময়ই তিনি হৃদযন্ত্রে অস্বস্তি অনুভব করেন। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। স্মৃতির ম্য়ানেজার তুহিন মিশ্রা এই ব্যাপারে সংবাদমাধ্যমকে অবগত করেছিলেন।
Smriti Mandhana Wedding Update: বিয়ে ভাঙছেন স্মৃতি মান্ধানা? নিয়ে ফেললেন চরম পদক্ষেপ!
ব্রিসবেন হিট ফ্র্যাঞ্চাইজির CEO টেরি স্ভেনসন জানিয়েছেন, 'এটা জেমির কাছে সত্যিই একটা কঠিন সময়। WBBL মরশুমের শেষ চারটে ম্য়াচে ওকে না পাওয়া আমাদের কাছে একটি দুর্ভাগ্যজনক বিষয়। কিন্তু, তা সত্ত্বেও আমরা ওর অনুরোধ মেনে নিয়েছি এবং ওকে ছেড়ে দিচ্ছি।' তিনি আরও জানিয়েছেন, 'সেইসঙ্গে আমি ওকে এবং স্মৃতি মান্ধানার পরিবারকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতে চাই। জেমি বলেছে যে এই টুর্নামেন্ট খেলতে না পারার জন্য ও চূড়ান্ত হতাশ। সঙ্গে ক্লাবের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছে। আশা করি, সমর্থকরা গোটা বিষয়টা বুঝতে পারবেন।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us