Smriti Mandhana Wedding Update: বিয়ে ভাঙছেন স্মৃতি মান্ধানা? নিয়ে ফেললেন চরম পদক্ষেপ!

Smriti Mandhana Wedding Update: স্মৃতি মান্ধানা নাকি বিয়েই ভাঙতে চলেছেন! চিরকালের জন্য শেষ করে দিতে চান পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর সম্পর্ক। আসলে, স্মৃতি নিজেই এই বিতর্কটা সোশ্যাল মিডিয়ায় উসকে দিয়েছেন।

Smriti Mandhana Wedding Update: স্মৃতি মান্ধানা নাকি বিয়েই ভাঙতে চলেছেন! চিরকালের জন্য শেষ করে দিতে চান পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর সম্পর্ক। আসলে, স্মৃতি নিজেই এই বিতর্কটা সোশ্যাল মিডিয়ায় উসকে দিয়েছেন।

author-image
Koushik Biswas
New Update
Smriti Mandhana and Palash Mucchal

স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল

Smriti Mandhana: ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার সময়টা ভাল যাচ্ছে না। গত রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর দীর্ঘদিনের বয়ফ্রেন্ড পলাশ মুচ্ছলের (Palash Mucchal) সঙ্গে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। সেকারণে গায়ে হলুদ এবং মেহন্দির অনুষ্ঠান পর্যন্ত হয়েছিল। কিন্তু, আচমকাই স্মৃতির বাবা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সেকারণে অনির্দিষ্টকালের জন্য এই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। 

Advertisment

Smriti Mandhana Wedding News: কী হল স্মৃতির ফ্যামিলিতে? বাবার পর এবার হাসপাতালে হবু বর পলাশ!

এবার সোশ্যাল মিডিয়ায় এক নয়া গুঞ্জন উঠতে শুরু করেছে। স্মৃতি মান্ধানা নাকি বিয়েই ভাঙতে চলেছেন! চিরকালের জন্য শেষ করে দিতে চান পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর সম্পর্ক। আসলে, স্মৃতি নিজেই এই বিতর্কটা সোশ্যাল মিডিয়ায় উসকে দিয়েছেন। গত কয়েকদিন ধরে বিয়ে এবং বাগদানের যত ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় তিনি আপলোড করেছিলেন, প্রত্যেকটা ডিলিট করে দেন।

Advertisment

Smriti Mandhana Father: মেয়ের বিয়ের আগেই হার্ট অ্যাটাক! কী হয়েছিল স্মৃতির বাবার?

২৩ নভেম্বর হওয়ার কথা ছিল স্মৃতি-পলাশের বিয়ে

আসলে, স্মৃতি মান্ধানা এবং মিউজিক কম্পোজ়ার পলাশ মুচ্ছলের বিয়ে গত রবিবার অর্থাৎ ২৩ নভেম্বর হওয়ার কথা ছিল। মহারাষ্ট্রের সাংলিতে জাঁকজমকপূর্ণ আয়োজনও করা হয়েছিল। এমনকী, তাঁদের মেহন্দি এবং গায়ে হলুদের অনুষ্ঠানও সম্পন্ন হয়ে গিয়েছিল। এই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এমনকী, স্মৃতি নিজেও ফ্যানেদের জন্য ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছিলেন। ছবিতে এই কাপলকে যথেষ্ট রোম্যান্টিক দেখাচ্ছিল। 

Smriti Mandhana Wedding: বিয়ের কয়েক ঘণ্টা আগেই পরিবারে অঘটন, ছাদনাতলার বদলে হাসপাতালে ছুটলেন পলাশের হবু বউ স্মৃতি

বাগদান, গায়ে হলুদ এবং মেহন্দির যাবতীয় ছবি মুছে ফেললেন স্মৃতি

কিন্তু, এই বিয়ে আপাতত স্থগিত হয়ে যাওয়ার পর স্মৃতি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যাবতীয় ছবি এবং ভিডিও ডিলিট করে দিয়েছেন। একটি ভিডিওয় তিনি বাগদানের আঙটি পর্যন্ত দেখিয়েছিলেন। সেটাও মুছে ফেলা হয়েছে। আর এটা দেখেই নেট নাগরিকরা রীতিমতো অবাক হয়ে যান। সঙ্গে এও কানাঘুষো শোনা যায়, বিয়ে স্থগিত নয় বরং স্মৃতি নাকি পলাশের সঙ্গে বিয়ে ভাঙতে চলেছেন। যদিও এই ব্যাপারে স্মৃতি মান্ধানার কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পলাশ মুচ্ছলের ইনস্টা অ্যাকাউন্টে স্মৃতিকে প্রোপোজ করার ভিডিওটি এখনও রয়েছে। সেই ভিডিওয় একের পর এক কমেন্ট আসতে শুরু করেছে।

কতদিনের জন্য স্থগিত বিয়ে?

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত রবিবার স্মৃতির ম্য়ানেজার তুহিন মিশ্রা এই ক্রিকেটারের বিয়ে নিয়ে আপডেট দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, 'স্মৃতির বাবার শরীর আপাতত ঠিক নেই। সেকারণে অনির্দিষ্টকালের জন্য এই বিবাহ অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

Smriti Mandhana Marriage Video: স্মৃতির বিয়েতে উদ্দাম নাচ জেমিমার, ভাইরাল ভিডিওয় তোলপাড় নেটপাড়া

এর পাশাপাশি পলাশ মুচ্ছলের দিদি তথা দেশের তারকা গায়িকা পালক মুচ্ছলও নিজের ইনস্টা স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'স্মৃতির বাবা আপাতত অসুস্থ। সেকারণে বিবাহ অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের পরিবারে এই কঠিন সময়ে গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।'

Smriti Mandhana Palash Muchhal