Cricket World Record: বয়স মাত্র ২২ বছর, মুড়ি-মুড়কির মতো নিলেন উইকেট! ইতিহাস গড়লেন এই 'অখ্যাত' ক্রিকেটার

T20I Bowling Record: বর্তমানে মায়ানমার এবং ভূটানের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচে সোনম ইয়েসে এই কৃতিত্ব অর্জন করেছেন।

T20I Bowling Record: বর্তমানে মায়ানমার এবং ভূটানের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচে সোনম ইয়েসে এই কৃতিত্ব অর্জন করেছেন।

author-image
Koushik Biswas
New Update
Sonam Yeshey

একাই ৮ উইকেট শিকার করলেন সোনম

Sonam Yeshey: গোটা বিশ্বে ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে ক্রিকেট খেলা। বিশ্বের অধিকাংশ দেশই আপাতত এই খেলা নিয়ে মেতে রয়েছে। গত ২৬ ডিসেম্বর সোনম ইয়েসে নামে এক বোলার আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড (Cricket World Record) কায়েম করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের একটি ম্য়াচেই তিনি শিকার করেছেন ৮ উইকেট। সঙ্গে গড়েছেন এক বিশ্বরেকর্ড। বিশ্বের প্রথম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছেন তিনি। কিন্তু, কে এই সোনম ইয়েসে? আসুন, তাঁর পরিচয় জেনে নেওয়া যাক।

Advertisment

Rohit Sharma Golden Duck: রোহিত সমর্থকদের জন্য 'বড় ধাক্কা', গোল্ডেন ডাক হয়ে ফিরলেন হিটম্য়ান!

নজরকাড়া পারফরম্য়ান্স সোনমের

বর্তমানে মায়ানমার এবং ভূটানের মধ্যে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ খেলা হচ্ছে। এই সিরিজের তৃতীয় ম্য়াচে সোনম ইয়েসে এই কৃতিত্ব অর্জন করেছেন। গেলেফু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই তৃতীয় টি-২০ ম্য়াচে মায়ানমারকে হেলায় হারিয়ে দেয় ভূটান ক্রিকেট দল। সেইসঙ্গে তারা ৩-০ ব্যবধানেও এগিয়ে যায় চলতি সিরিজে। এই জয়ের পাশাপাশি ভূটান এই সিরিজে অপরাজেয় লিড হাসিল করে।

Virat Kohli World Record: ব্যাট হাতে ফের তাণ্ডব 'কিং' কোহলির, বিশ্ব রেকর্ড গড়ে বাড়ালেন নিজের সাম্রাজ্য

প্রসঙ্গত, তৃতীয় ম্য়াচে ভূটান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান করেছিল। এর জবাবে মায়ানমার মাত্র ৪৫ রানেই অলআউট হয়ে যায়। এই ম্য়াচে ভূটান ৮২ রানে জয়লাভ করে। এই ম্য়াচে সোনম ৪ ওভার বল করেন। মাত্র ৭ রান খরচ করে তিনি ৮ উইকেট শিকার করেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক উইকেট শিকারী হিসেবেও নাম লেখান তিনি। ইতিপূর্বে, বিশ্বের আর কোনও বোলার এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি।

Salman Khan and MS Dhoni: সলমানের জন্মদিনে বড় চমক, মেহফিল লুটলেন এই বিশ্বজয়ী ক্রিকেটার!

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক উইকেট শিকারী

  • সোনম ইয়েসে (ভূটান) - ৮
  • স্বাজরুল হাদরস (মালয়েশিয়া) - ৭
  • আলি দাউদ (বাহরিন) - ৭
  • হর্ষ ভরদ্বাজ (সিঙ্গাপুর) - ৬
  • পি অহো (নাইজেরিয়া) - ৬

Virat Kohli Record: আগুন ফর্মে কিং কোহলি, হেলায় ভাঙলেন রোহিতের এই স্পেশাল রেকর্ড

কে এই সোনম ইয়েসে?

সোনম ইয়েসে একজন বাঁ-হাতি স্পিন বোলার। বয়স মাত্র ২২ বছর। ভূটানের হয়ে তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলেছেন। ২০০৩ সালের ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করেন সোনম। এখনও পর্যন্ত ভূটানের হয়ে ৩৪ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। আউট করেছেন ৩৭ ব্যাটারকে। ভূটানের হয়ে ধারাবাহিকভাবে ভাল পারফরম্য়ান্স করছেন সোনম।

Sonam Yeshey Cricket World Record