/indian-express-bangla/media/media_files/2025/09/23/sourav-ganguly-2-2025-09-23-13-18-10.jpg)
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের নয়া সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাঁধে আপাতত বড় দায়িত্ব। প্রায় ৬ বছর পর আবারও তিনি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে সভাপতির পদে বসেছেন। তবে এই দায়িত্ব গ্রহণ করার পরই সৌরভের আশু লক্ষ্য ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে দর্শকাসন বাড়ানো। এই আসন সংখ্যা কমপক্ষে এক লাখ করার চিন্তাভাবনা করছেন তিনি। কারণটা একেবারে স্পষ্ট। আগামী বছর টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হবে। এই টুর্নামেন্টের বেশ কয়েকটা ম্য়াচ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আয়োজন করা হবে বলেই আশা করা হচ্ছে। আর তাই আসন সংখ্যা না বাড়ালে পরবর্তীকালে সমস্য়া হতে পারে।
Sourav Ganguly: 'বিয়ের সময় ধুতি পরেছিলাম! তারপর...', জীবনের এক অজানা গল্প ফাঁস করলেন সৌরভ
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার (২২ সেপ্টেম্বর) ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে ৯৪তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয়। এই সভায় কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সৌরভের নাম নির্বাচন করা হয়। প্রায় ৬ বছর পর আবারও সিএবি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরলেন সৌরভ। ইতিপূর্বে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত 'মহারাজ' ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে সভাপতির দায়িত্ব সামলেছেন। আগামী ১৪ নভেম্বর থেকে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার (India-vs-South-Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজ আয়োজন করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এই সিরিজের প্রথম ম্য়াচটি কলকাতায় আয়োজন করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণ করার পর সৌরভ বললেন, 'টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বিশ্ব চ্যাম্পিয়ন। সেকারণে আশা করছি, এই টেস্ট ম্য়াচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে। যাবতীয় রসদ আমরা মজুত রাখব -- ভাল উইকেট, বিপুল দর্শক সংখ্যা, পরিকাঠামো; সবকিছু।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এবার শুধুমাত্র সঠিকভাবে আয়োজন করা দরকার। আশা করছি, যথেষ্ট ভাল একটা ম্য়াচ হবে। ভারত এবং দক্ষিণ আফ্রিকা, দুটো দলই যথেষ্ট ভাল। আমার আশা, একটা ভাল টেস্ট ম্য়াচ উপভোগ করতে পারব।' যদিও তিনি জানান, এই ম্য়াচের আগে অবশ্য হাতে বেশ খানিকটা সময় পাওয়া যাবে।
Sourav Ganguly CAB President: রবিতেই সিলমোহর! বঙ্গ ক্রিকেটের সভাপতি ফের সৌরভই?
তিনি বললেন, 'এই ম্য়াচের ব্য়াপারে আমি এখনও পর্যন্ত খুব বেশি ভাবনাচিন্তা করিনি। হাতে এখনও তো মাসদুয়েক সময় রয়েছে।'
বিশ্বকাপ নিয়েও আলোচনা করবেন সৌরভ
আগামী বছর আয়োজন করা হবে টি-২০ বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আসর ভারতেই বসবে। সেকারণে ইডেন গার্ডেন্সেও যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্য়াচ আয়োজন করা হবে, তা বলা যেতেই পারে। এমনকী, আয়োজন করা হতে পারে টুর্নামেন্টের সেমিফাইনাল ম্য়াচও। সৌরভ জানিয়েছেন, খুব শীঘ্রই নয়া বিসিসিআই সদস্যদের সঙ্গে এই ব্য়াপারে আলোচনা করবেন।
Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট প্রশাসনে ফের সৌরভ? এই একটা ইঙ্গিতেই স্পষ্ট যাবতীয় ছবি
সৌরভের কথায়, 'এই ব্য়াপারে আমি বোর্ডের সঙ্গে অবশ্যই কথা বলব। ওরা প্রত্যেকেই নতুন সদস্য। আমি ওঁকে (নতুন বিসিসিআই প্রেসিডেন্ট) শুভেচ্ছা জানাই। ক্রিকেট মাঠে খেলা এবং প্রশাসনিক দায়িত্ব সামলানো, দুটো একেবারে ভিন্ন কাজ। আশা করছি, উনি খুব ভালভাবে পালন করতে পারবেন। তবে শুধুমাত্র মিঠুন এক নয়, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রত্যেক কর্তার জন্যই আমি একই কথা বলতে চাই।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us