Sourav Ganguly on Gautam Gambhir: ভারতের লজ্জার হারে বিরাট প্রশ্ন সৌরভের, গম্ভীরদের জয়ে ফিরতে কি টোটকা মহারাজের?

India vs South Africa Kolkata Test: কলকাতা টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ১২৪ রানের সহজ টার্গেট তাড়া করতে পারেনি। ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত ৩০ রানে এই ম্যাচ হেরে গিয়েছে।

India vs South Africa Kolkata Test: কলকাতা টেস্ট ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ১২৪ রানের সহজ টার্গেট তাড়া করতে পারেনি। ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত ৩০ রানে এই ম্যাচ হেরে গিয়েছে।

author-image
Koushik Biswas
New Update
Gautam Gambhir and Sourav Ganguly

গৌতম গম্ভীর এবং সৌরভ গঙ্গোপাধ্যায়

Sourav Ganguly: কলকাতা টেস্ট ম্য়াচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দল ১২৪ রানের সহজ টার্গেট তাড়া করতে পারেনি। ভারতীয় ক্রিকেট দল শেষপর্যন্ত ৩০ রানে এই ম্য়াচ হেরে গিয়েছে। ইডেন টেস্টে টিম ইন্ডিয়ার ব্যাটিং পারফরম্য়ান্স সবাইকে যথেষ্ট হতাশ করেছে। সেঞ্চুরি তো অনেক দুরের কথা, কোনও ব্যাটার অর্ধশতরান পর্যন্ত করতে পারেনি। আর এই পরাজয়ের পরই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীরের (Gautam Gambhir) রণকৌশল নিয়েই।

Advertisment

Sourav Ganguly on Mohammed Shami: শামির সঙ্গে 'অন্যায়' হচ্ছে, নির্বাচকদের বিরুদ্ধে তোপ সৌরভের?

গম্ভীরকে পরামর্শ দিলেন সৌরভ

এনডিটিভি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, 'ভাল উইকেটে খেলো। আশা করব, আমার কথাগুলো গম্ভীরের কান পর্যন্ত পৌঁছবে। ওর জন্য় আমার কাছে অনেক সময় রয়েছে। যথেষ্ট সম্মান রয়েছে। একজন কোচ হিসেবে টিম ইন্ডিয়ার হয়ে ও যথেষ্ট ভাল পারফরম্য়ান্স করেছে। কিন্তু, ওকে ভাল উইকেটে খেলতে হবে। এই দলে বুমরাহ রয়েছে। ওর কাছে সিরাজ আছে, শামি আছে। ওর কাছে কুলদীপ রয়েছে। রয়েছে জাদেজাও।'

Advertisment

Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?

এই ক্রিকেটারের হয়ে তুললেন সওয়াল

ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে মহম্মদ শামিকে নেওয়ার জন্য আর্জি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট দলের কাছে একাধিক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। দাদা স্পষ্টই জানিয়ে দিলেন যে সিরাজ, বুমরাহ এবং শামিকে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে রাখা উচিত। মহারাজের কথায়, গম্ভীরের উচিত বুমরাহ, সিরাজ এবং শামির উপর ভরসা রাখা উচিত। আমি মনে করি, এই টেস্ট দলে শামি যোগ্যতম দাবিদার ছিলেন। শামি এবং টিম ইন্ডিয়ার স্পিনাররা গম্ভীরকে ম্য়াচ জেতাতে সাহায্য করবে।

Mamata Banerjee Praises Sourav Ganguly: 'বাংলাকে অনেক কিছু দিয়েছে সৌরভ', ভূয়সী প্রশংসা মমতার মুখে

ব্রাত্য করে রাখা হয়েছে মহম্মদ শামিকে

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মহম্মদ শামি টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার খেলতে নেমেছিলেন। এরপর থেকে ভারতীয় ক্রিকেট দলে আর তাঁকে দেখতে পাওয়া যায়নি। বর্তমানে তিনি বাংলার হয়ে রনজি ম্য়াচ খেলছেন। প্রথম দুটো ম্য়াচে তিনি ১৫ উইকেট শিকার করেছিলেন। এরপরও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্য়াচের টেস্ট সিরিজে তিনি সুযোগ পাননি।

Sourav Ganguly Gautam Gambhir