Sourav Ganguly Ghost Experience: রাতেরবেলা ভুতের খপ্পরে পড়েছিলেন সৌরভ! জানেন সেই হাড়হিম ঘটনার কথা?

Sourav Ganguly: ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন। ডেবিউ টেস্ট ম্য়াচেই 'দাদা' শতরান করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। জিওফ্রে বয়কট তাঁকে 'প্রিন্স অফ ক্যালকাটা' উপাধিও দিয়েছিলেন।

Sourav Ganguly: ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন। ডেবিউ টেস্ট ম্য়াচেই 'দাদা' শতরান করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। জিওফ্রে বয়কট তাঁকে 'প্রিন্স অফ ক্যালকাটা' উপাধিও দিয়েছিলেন।

author-image
Koushik Biswas
New Update
Sourav Ganguly (5)

একবার ভুতের খপ্পরে পড়েছিলেন সৌরভ

Sourav Ganguly: ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক যে সৌরভ গঙ্গোপাধ্যায়, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। ক্রিকেটার হিসেবেও তিনি ছিলেন অসামান্য। টিম ইন্ডিয়ার হয়ে গোটা কেরিয়ারে তিনি রানের পাহাড় গড়েছেন। ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট প্রশাসনেও যথেষ্ট সুনাম অর্জন করেছেন। বেহালার বীরেন রায় রোডে জন্মগ্রহণ করেন 'মহারাজ'। ১৯৯৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেন। ডেবিউ টেস্ট ম্য়াচেই 'দাদা' শতরান করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। জিওফ্রে বয়কট তাঁকে 'প্রিন্স অফ ক্যালকাটা' উপাধিও দিয়েছিলেন। কিন্তু, সৌরভের সঙ্গে একবার এমন একটি ঘটনা ঘটেছিল, যা হাড়হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই ব্যাপারটা খোলসা করেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বোথাম।

Advertisment

Sourav Ganguly on Gautam Gambhir: ভারতের লজ্জার হারে বিরাট প্রশ্ন সৌরভের, গম্ভীরদের জয়ে ফিরতে কি টোটকা মহারাজের?

কী হয়েছিল ঘটনাটি?

ইয়ান বোথাম তাঁর আত্মজীবনীতে লিখেছেন, একবার নাকি জলজ্যান্ত ভুতের (Ghost) খপ্পরে পড়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ঘটনাটি ২০০২ সালে। তখন সবেমাত্র টিম ইন্ডিয়ার অধিনায়ক হয়েছিলেন সৌরভ। ইংল্যান্ড সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। টিম ইন্ডিয়াকে ইংল্যান্ডের লুমলি ক্যাসল হোটেলে রাখা হয়েছিল। এই ঘটনার কথা সৌরভ নিজেও একবার স্বীকার করেছিলেন। তিনি বলেন, 'সেইসময় অধিনায়ককে একেবারে একটা আলাদা ঘর দেওয়া হত। ফলে আমার ঘরে আর কেউ ছিল না। একেবারে একা ছিলাম আমি। মাঝরাতে আচমকা শুনতে পাই বাথরুমের কল থেকে জল পড়ছে। আমি যখন বাথরুমে যাই, তখন সেখানে কেউ ছিল না।'

Advertisment

Sourav Ganguly on Richa Ghosh: রিচার প্রশংসা করতে গিয়ে বিপাকে সৌরভ! ভুল বুঝছেন সকলে?

কীভাবে রেহাই পেলেন সৌরভ?

এরপর সৌরভ বলেন, 'আমি কল বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ি। কিছুক্ষণ পর আবারও শুনতে পাই. একইভাবে জল পড়ছে। তিন-চারবার কল বন্ধ করার পরেও ব্যাপারটা থামেনি। যেহেতু সেইসময় আমি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলাম, সেকারণে ব্যাপারটা কাউকে বলতেও পারছিলাম না। কিন্তু, ওই ঘরটা কোনওক্রমে ছেড়ে আমি অন্য ঘরে যেতে চাইছিলাম। শেষপর্যন্ত কার্যত বাধ্য হয়েই রবিন সিংকে বলি যে আমার ঘরে হিটারটা কাজ করছে না। সেকারণে তোমার ঘরে থাকতে চাই। রবিন সাদা মনে আমার কথাটা বিশ্বাস করে নেয়।'

Mamata Banerjee Praises Sourav Ganguly: 'বাংলাকে অনেক কিছু দিয়েছে সৌরভ', ভূয়সী প্রশংসা মমতার মুখে

একই ঘটনার সাক্ষী হয়েছিলেন ওয়াটসনও

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০০৫ সালে কলকাতা নাইট রাইডার্সের সহকারি কোচ শেন ওয়াটসন ওই একই হোটেলে ছিলেন। তিনিও এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছিলেন। তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে গোটা রাতটাই ব্রেট লি'র ঘরে গিয়ে কাটিয়েছিলেন। একটি ইন্টারভিউয়ে তিনি স্বীকার করেছিলেন, ওই রাতে যথেষ্ট ভয় পেয়েছিলেন। ব্যাপারটা এতটাই ভয়ানক যে তিনি নিজের মুখে বর্ণনা করতে পারবেন না।

Sourav Ganguly Indian Cricket Team Ghost